বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমতি ছাড়া ওমরাহ পালন করলে জরিমানা

অনুমতি ছাড়া ওমরাহ পালন করতে গিয়ে ধরা পড়লে তাকে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা (১০ হাজার সৌদি রিয়াল) জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি আরব প্রশাসন।

শনিবার (২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা-পাবলিক সিকিউরিটি এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সংস্থাটি জানিয়েছে, তাওয়াক্কালনা আবেদনের পারমিট চেক করার সময় ওমরাহ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র, বাসস্থান, পাসপোর্ট নম্বর বা বর্ডার নম্বর মিলিয়ে দেখা হবে।

এর আগে পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে আগ্রহীদের জন্য তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আগাম পারমিট বুকিং করার অপশন চালু করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে নতুন একটি অপশন যুক্ত করা হয়েছে, যার নাম ‘মানাষিক গেট (Manasik Gate)’। এই অপশনের আইকনে ক্লিক করে রমজান মাসে ওমরাহ পালন করতে আগ্রহী যেকোনো সৌদি নাগরিক বা প্রবাসী পারমিটের জন্য আগাম বুকিং করতে পারবেন।

তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মানাষিক গেট অপশনের মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত যেকোনো সৌদি নাগরিক বা প্রবাসী নিজেদের সুবিধামতো দিনে এবং সময়ে পবিত্র ওমরাহ পালন করার অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন সাপেক্ষে তাদের পছন্দ মতো সময়ে ওমরাহ পালনের পারমিট প্রদান করা হবে।

উল্লেখ্য, ‘মানাষিক গেট’ অপশনটি চালু হওয়ার পর থেকে রমজান মাসের প্রতি শুক্রবারে ওমরাহ পালনের জন্য বেশি আবেদন জমা পড়ছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী