বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় নিরাপদে ইফতার প্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহে প্রশিক্ষণ

সাতক্ষীরায় নিরাপদ উপায়ে ইফতার প্রস্তুত, সংরক্ষণ ও সরবারহ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ইফতার প্রস্তুতকারী মোট ৭৬ জন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টি, বেকারি মালিককে নিয়ে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সাতক্ষীরার উদ্যোগে কর্মশালায় বক্তারা সাতক্ষীরা পৌরবাসীর জন্য নিরাপদ ইফতার নিশ্চিতকরণের লক্ষ্যে ইফতার প্রস্তুতকারীদের গুণগত মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো.মোকলেছুর রহমানবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদ সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

বেনাপোলে শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ বলেন, সন্ত্রাসীরা আমার শ্রমিকের ওপর বোমা হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আমার শ্রমিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কমনা করেন তিনি।বিস্তারিত পড়ুন

জমে উঠেছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট ২ এপ্রিল

জমে উঠেছে শেষ মূহুর্তের সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ, মিনি বাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় এখন মুখর সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। আগামী ০২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনে পরাজয় ভেবে নির্বাচন বন্ধ করতে একটি গ্রুপ থেকে সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বাদী হয়ে অনিয়ম-দূর্নীতি, ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ২৪/০৩/২০২২ তারিখে খুলনা শ্রম আদালতেবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপকূলে পানি সংকট প্রবণ এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন

শ্যামনগর উপকূলে পানি সংকট প্রবণ এলাকায় পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং পিটারসন কন্ট্রোল ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে লিডার্স পুরাতন অফিসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলারবিস্তারিত পড়ুন

সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে

মণিরামপুরে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ‍্যদ্রব্য বিতরণ করলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা ইয়াকুব আলী

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য আলহাজ এসএম ইয়াকুব আলী অসহায়-দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ- ২০২২) দুপুরে যশোরের মণিরামপুরের নিজ গ্রাম আগরহাটি মসজিদের সামনে গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের এসব বিতরণ করেন। এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা-চেতনা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তমানদের সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় মাসিক আইন শৃঙ্খলা সভা

তালা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক সাবেক চেয়ারম্যান ২০ লাখ টাকা দিয়ে সুদ নিয়েছেন ৭০ লাখ!

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক চেয়ারম্যান আসলামুল কর্তৃক ইটাভাটা মালিককে তাড়িয়ে ২ কোটি টাকার মালামালসহ ইটভাটা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার পুটুনি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী পারুল আক্তার। লিখিত অভিযোগে পারুল আক্তার বলেন, আমার স্বামী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলা চিতলা বটতলা এলাকায় পারুল ব্রিকস নামে ইটভাটা পরিচালনা করে আসছিলেন। দাম্পত্য জীবনে আমার ৪ বছর একটি কন্যা সন্তানবিস্তারিত পড়ুন

নড়াইলের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির বেহাল দশা অবস্থায় পড়ে আছে। ভবনটির দেয়াল ও পিলারে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া খসে পড়ছে ছাদের পলেস্তরা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল সংশ্লিষ্ট ও সেবাগ্রহীতারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিস সূত্রে জানা যায়, স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৮ সালে ৩১ শয্যার বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয় ৫ একর জমির উপর। প্রতিষ্ঠাকালে নির্মিত হয় দ্বিতল মূল ভবনটি। পরবর্তীতে ২০০৯বিস্তারিত পড়ুন

৮৮ বছর পর তুরস্কের হায়া সোফিয়া মসজিদে তারাবি

৮৮ বছর পর তুরস্কের হায়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আট দশকের বেশি সময় পর মুসল্লিরা এই মসজিদে তারাবি আদায় করতে পারবেন। আগামী শুক্রবার (১ এপ্রিল) প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি। ২০২০ সালের ২৪ জুলাই মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। পবিত্র রমজানজুড়ে এখানে নানা আয়োজন থাকবে বলে জানিয়েছেন হায়া সোফিয়া মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলেও করোনা মহামারি শুরুরবিস্তারিত পড়ুন