Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে নিখোঁজের ১৩ দিন পর রাজমিস্ত্রি উদ্ধার

নিখোঁজের ১৩ দিন পর উদ্ধার হলো রাজমিস্ত্রী। নড়াইলের কালিয়ায় নিখোঁজ রাজমিস্ত্রী রাজিব মোল্যাকে (৩২) কে উদ্ধার করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। শুক্রবার (২৫ মার্চ) বিকেলে নিখোঁজের ১৩ দিন পর তাকে লোহাগড়া থানার এড়েন্দা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাজিব মোল্যা কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজিবের অবস্থান নিশ্চিত হয়ে যশোর ক্যাম্পের র্যাব-৬ সিপিসি-৩ সঙ্গীয় অফিসার ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৮০’র দশকে নিজের স্মৃতিচারণ করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, ‘মার্চ মাস বাঙালি জাতির জন্য গর্বের মাস, স্মরণীয় মাস। এ মাসেই বঙ্গবন্ধু জন্ম গ্রহন করেছিলেন, এ মাসেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার পথ সুগম করেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্রে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষাদিক্ষাসহ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন।’ বৃহষ্পতিবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেল এর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে একযোগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় কলরোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন ওই কার্যক্রমের উদ্বোধন করেন। কার্ডধারী সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য তুলে দিয়ে ওই কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টিসিবির ডিলার আজারুল ইসলাম, ট্যাগ অফিসার হুমায়ুনবিস্তারিত পড়ুন
মানবতাবিরোধী অপরাধ মামলা
সাতক্ষীরার জামায়াত নেতা মাওলানা আবদুল খালেকের ফাঁসির আদেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুল খালেক মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় খান রোকনুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। মামলাটি ২০১৫ সালের। পরে ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করেবিস্তারিত পড়ুন
আশাশুনি গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি ঢালী মো. সামছুল আলমের প্যানেল সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সম্পূর্ণ সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পুরুষ সদস্য হিসাবে সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে প্রথম হয়েছেন মো. ইলিয়াছ হোসেন, সালাইদ্দীন মোড়ল ১০৪ ভোট পেয়েবিস্তারিত পড়ুন
মণিরামপুরে কার্ড বিতরণের আগেই টিসিবির পণ্য বিতরণ, বঞ্চিত ১৭০ পরিবার

যশোরের মণিরামপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের না জানিয়ে তালিকার বাইরের লোকদের পণ্য দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলার খেদাপাড়া ইউনিয়নের দায়িত্বশীলদের বিরুদ্ধে। তাদের অবহেলায় তালিকাভুক্ত দরিদ্র ১৭০টি পরিবার প্রথম কিস্তি পণ্য তুলতে ব্যর্থ হয়েছেন। সবচেয়ে বেশি লোক বাদ পড়েছেন ইউনিয়নটির ৭ নম্বর (মামুদকাটি-কদমবাড়িয়া) ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের মেম্বর বা গ্রাম পুলিশকে মাল বিতরণের কথা না জানিয়ে চেয়ারম্যানের পছন্দের লোকের হাতে কার্ড তুলেবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উৎসব

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র্যালী, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, হে বন্ধু বঙ্গবন্ধু শীর্ষক গানের চিত্রায়ন, স্বল্পদীর্ঘ তথ্যচিত্র প্রদর্শন, ভিডিও অভিব্যাক্তি প্রচার, উন্নয়ন বিষয়ক ডকুড্রামা, প্রধানমন্ত্রীর জীবনালেখ্য চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
তালায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা

সাতক্ষীরার স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদাবিস্তারিত পড়ুন
তালায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী

সাতক্ষীরার তালায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৪টায় তালা উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসান্ত কুমার বিশ্বাস। সপ্তাহব্যাপী মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন
তালা সদর ইউনিয়নে ১২৩৩ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ১২৩৩ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির খাদ্যপণ্য বিতরণ করা হয়। তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসন উপস্থিত থেকে খাদ্যপণ্য বিতরণ করেন। এসময় নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। টিসিবির খাদ্যপণ্য নিতে আসা তালা সদরের ৯ নং ওয়ার্ডে দিনমজুর আনিস সরদার (৪৪) বলেন, সরকারকে ধন্যবাদ। আমাগি জাকির চেয়ারম্যান কার্ড দেছে। তাই নিয়ে আজকি পরিষদেবিস্তারিত পড়ুন

