Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত, হেল্পার আটক

সাতক্ষীরার আশাশুনির হলদেপোতা ব্রিজের কাছে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোবিন্দ গোলদার (৬৫) নিহত হয়েছেন। শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত গোবিন্দ গোলদার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্বকাদাকাটি গ্রামের সূর্যকান্ত গোলদারের ছেলে। এঘটনায় ট্রাকের হেল্পারকে আটক করতে পারলেও তাৎক্ষণিক পালিয়ে গেছে ট্রাকের ড্রাইভার। আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, ‘সকালে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ গোলদার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপোতা ব্রিজের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে শ্রমিক লীগের কমিটি ।। আহবায়ক আমির, সদস্য সচিব সবুর

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আমির খাঁন আলীকে আহবায়ক ও আব্দুস সবুরকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার ও জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছে। কমিটির অন্যরা হলেন যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন,বিস্তারিত পড়ুন
ইসি গঠনে সার্চ কমিটিকে যেসব প্রস্তাব দিলেন বিশিষ্টজনরা

নির্বাচন কমিশনে (ইসি) স্বাধীনতার পক্ষের লোক নিয়োগ দিতে হবে। এ ছাড়া অর্থলোভী ও বিশেষ সুবিধাপ্রাপ্তদের মনোনীত না করার পক্ষে মত দিয়েছেন বিশিষ্টজনরা। যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়— নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে এমন প্রস্তাব দিয়েছেন তারা। এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম যাতে প্রকাশ করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তারা। নির্বাচন কমিশন গঠনে যোগ্যবিস্তারিত পড়ুন
সার্চ কমিটির বৈঠকে যে ৮ জনের নাম প্রস্তাব জাফরুল্লাহর

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারসহ আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুর ১টায় সুপ্রিমকোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির প্রথম দিনের দ্বিতীয় দফার বৈঠকে এসব নাম প্রস্তাব করেন তিনি। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাফরুল্লাহ চৌধুরী জানান, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছেন। আরবিস্তারিত পড়ুন
যারা গণবিরোধী রাজনীতি করে, জনগণ তাদের পাশে থাকে না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না কারণ, যারা গণবিরোধী রাজনীতি করে, জনগণ তাদের পাশে থাকে না। শনিবার মিন্টো রোডে মন্ত্রী তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঈদের পর বিএনপি’র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সরকারকে বিদায় জানানোর হুমকি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাছান মাহ্মুদ বলেন, ‘বিগতদিনগুলোতে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিতা ছাড়া কিছু নয়।বিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান সময়ের মতোই সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে না কি সবাই ফিরতে পারবে ক্লাস-পরীক্ষায় তা দুই-তিনদিনের মধ্যেই জানা যাবে। মহামারি করোনা শনাক্ত ও মৃত্যুহারের ওপর সবকিছু নির্ভর করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ ফেব্রুয়ারি)‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এ হার আরও কমবে।বিস্তারিত পড়ুন
অভিনব খাওয়ার প্রতিযোগিতা! ৪০ খাদকদের পেটে ২ মণ খিচুড়ি ও ৩০ কেজি মাংস

কোনো বিয়ে বা অনুষ্ঠান বাড়ির আয়োজন নয়। সবাই অধীর আগ্রহে বসে আছেন খিচুড়ি খাওয়ার জন্য। আর বেশি খেতে পারলেই মিলবে পুরস্কার। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর ভাটিখানা শরীফ বাড়ির গলিতে অনুষ্ঠিত হয়েছে এই অভিনব ভোজন প্রতিযোগিতা। রাত সাড়ে ৯টায় শুরু হয় তুমুল লড়াই। কে কার চেয়ে কতটা বেশি খিচুড়ি আর গরুর মাংস খেতে পারে, সেই লড়াই। ব্যক্তি উদ্যোগে ভিন্ন স্বাদের আনন্দ দিতে স্থানীয় টুলু শরীফ কয়েক বছর ধরে এলাকাবাসীকে নিয়েবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : এনামুল হক শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন; বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেশে ও দেশের মানুষের প্রতি তার যে টান ভালোবাসার যে গভীরতা তা অন্যন। একই সাথে অসাধারণ একজন কর্মী বান্ধব নেতা তিনি। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনা’র নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। শনিবার শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
জনগণের রায় মেনে নেওয়ার সাহস আ.লীগের নেই: এ্যানি

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন ধরে অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু তারা এত বেহায়া, এত নির্লজ্জ— স্বাভাবিক ভোটে জনগণের রায় মেনে নেওয়ার সাহস তাদের নেই। ক্ষমতায় থেকে দুর্নীতি আর দুঃশাসন নিয়ে তারা ব্যস্ত। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সভা মঞ্চের জন্য জেলা কৃষক দলের পক্ষ থেকে বিএনপিকে একটি ডায়াস উপহার দেওয়াবিস্তারিত পড়ুন
আইপিএলে সাকিবকে এখনো নিলো না কোনো দল!

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই। প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়। এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বিশেষ করে অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজকে কোন দল কত মূল্যে কিনে নেয়বিস্তারিত পড়ুন

