Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চীনের আরো ৫৪ অ্যাপ নিষিদ্ধ করছে ভারত

আরো ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই সুপারিশ করেছে। সুপারিশ অনুমোদন হলে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করবে। নিষিদ্ধের সুপারিশকৃত অ্যাপের মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যাম, সেলফি ক্যামেরা, ভাইভা ভিডিও এডিটর, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ও টেনসেন্ট জিরিভার। এর আগে গত বছরের জুনে ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য বিপজ্জনক অভিহিত করে টিকটক, উইচ্যাট, হ্যালোসহ চীনের ৫৯টি অ্যাপবিস্তারিত পড়ুন
আটক জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার রিমান্ডে

নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সোমবার পুলিশ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আসামিপক্ষে এস এম কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার তিনবিস্তারিত পড়ুন
মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকালে পুলিশ সদস্যকে গণপিটুনি!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চালকের চোখে মরিচের গুঁড়া দিয়ে অটোরিকশা ছিনতাইকালে মো. জিয়াউদ্দিন পারভেজ নামে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রোববার রাতে চরফকিরা ইউনিয়নের ১৬নং স্লুইস সংলগ্ন মুক্তিযোদ্ধা বাজারে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মো. জিয়াউদ্দিন পারভেজ নোয়াখালী পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল পদে কর্মরত। ৩ ফেব্রুয়ারি ১০ দিনের সিএল ছুটিতে চট্টগ্রামের মীরসরাইয়ের কচুয়া গ্রামের বাড়িতে যান। ছুটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আয়োজকরা

কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আয়োজক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব। রবিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টি-টোয়েন্টি ওই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি। টসে জিতে প্রথমে ব্যাট হাতে আয়োজকরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর ৫৪, নাজির ৫০, ইনাম ৩৭, সাঈদ ৩৪ রান সংগ্রহ করেন। বোলিংয়ে সজীব ২টি ও রমজান ৩টি উইকেট লাভ করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে সহিদ নামে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সহিদ ওই গ্রামের সায়েম সরদারের ছেলে। শিশুর পরিবারের সদস্যরা জানান, ‘শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো শিশুটি। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সহিদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধারণা করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সুন্দরবন ক্রিকেট একাডেমি

কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। শনিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় পরষ্পর মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি। টসে জয়লাভ করে সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে কলারোয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিরাজ ৪৩, শাকিলবিস্তারিত পড়ুন
শীতের শেষেই কলারোয়ায় গাছের ডালে দুলছে আমের মুকুল

শীতকাল প্রায় শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আভাস। এমনই সময়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে আমগাছ গুলো দৃষ্টি কাড়ছে মানুষের। ফুঁটে উঠেছে হলুদ রংঙের আমের মুকুল। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। রসালো ফল আম। কাঁচা অথবা পাকা তা কার না পছন্দ। আম তো পরে, আগে আমের মুকুল। দেখা গেছে, কিছুদিন আগে বৃষ্টির পানি পেয়ে গাছে গাছে আমের মুকুল বের হতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুই ব্যক্তি আটক

কলারোয়ায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলার একড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র রুহুল আমিন (৪৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র শাওন হোসেন (২৪)। তারা নিয়মিত মামলার আসামি। থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার নিজ এলাকা তাদের আটক করে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কলারোয়ায় জমি বিরোধে মাথা ফাটলো মহিলার!

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আহত হয়েছেন কাজল খাতুন নামে এক মহিলা। শনিবার দুপুরে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে ওই ঘটনা ঘটে। কাজল (৩৫) ওই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। আহত মহিলাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগিরা জানান, কাজল খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় পিছন থেকে একই গ্রামের জনৈক দুই ভাই লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়রা তাকে কলারোয়া হাসপাতালেবিস্তারিত পড়ুন
তিন দিবসে জমে উঠেছে গদখালী ফুলের বাজার, দুই বছর পর মুখে হাসি চাষীদের

ফুলের রাজ্য যশোরের গদখালী। তিন দিবস ঘিরে জমে উঠেছে ফুলের বাজার। এতে প্রায় দুই বছর পর হাসি ফুটেছে ফুল চাষীদের মুখে। তারা বলছেন, দিবসগুলো যত কাছে আসবে ফুলের দাম তত বাড়বে। ফলে করোনার ক্ষতি তারা এবার কিছুটা হলেও পুষে নিতে পারবেন। এবার ২০-২৫ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে, যশোরে ফুলচাষি রয়েছে প্রায় ৬ হাজার। তারা অন্তত ১৫শ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন।বিস্তারিত পড়ুন

