শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আয়োজকরা

কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আয়োজক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।

রবিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টি-টোয়েন্টি ওই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি।

টসে জিতে প্রথমে ব্যাট হাতে আয়োজকরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে।
দলের পক্ষে তানভীর ৫৪, নাজির ৫০, ইনাম ৩৭, সাঈদ ৩৪ রান সংগ্রহ করেন।
বোলিংয়ে সজীব ২টি ও রমজান ৩টি উইকেট লাভ করেন।

২০৯ রানের লক্ষ্যে সাতক্ষীরা ব্যাট করতে নেমে তুলসীডাঙ্গার বিধ্বংসী বোলিং-এ ব্যাটিংয়ে ধ্বস নামে।
১০ দশমিক ৩ ওভারে মাত্র ৩৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে অতিথি দল। দশম ব্যাটসম্যান অসুস্থ থাকায় তিনি আর ব্যাটিংয়ের নামেননি।

ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ১৭১ রানের জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

বোলিংয়ে তুলসীডাঙ্গার পক্ষে শামীম ৩টি, এনামুল, নাজির, সাকিব ও সাঈদ ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের নাজির।

খেলা পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন ও মিজানুর রহমান।

স্কোরার ছিলেন পার্থ মণ্ডল।

ধারাবিবরণীতে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও শেখ শাহাজাহান আলী শাহিন।

দর্শকদের পাশাপাশি খেলা উপভোগ করেন ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক খান মিজানুর ইসলাম সেলিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, ক্রীড়া সংগঠক রমজান আহমেদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, গোলাম মোস্তফা রিগান, মাসুদুল ইসলাম প্রমুখ।

আয়োজক কমিটি জানায়, আগামি শনিবার একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ