শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আটক জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার রিমান্ডে

নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় সোমবার পুলিশ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

আসামিপক্ষে এস এম কামাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আজাদ রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

সিমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান।

রিমান্ড আবেদনে বলা হয়, গত বছর ২৬ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে এ মামলার আসামি মাওলানা মামুনুল হক জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভিতরে অজ্ঞাতনামা জামায়াত-শিবির, বিএনপি, জঙ্গি, মৌলবাদী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশব্যাপী গুজব সৃষ্টির মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে হামলার পরিকল্পনা করেন।

ফলশ্রুতিতে মামুনুল হকের নির্দেশনায় আসামিরা ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীসহ সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয়সম্পদ ধ্বংস, মসজিদ ভাঙচুর করে দেশকে অস্থিতিশীল, অকার্যকর, মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে অবৈধ পথে সরকার উৎখাতের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে প্রতীয়মান হয়। গোলাম পরওয়ার মামলার ঘটনার সঙ্গে জড়িত মর্মে একাধিক সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেডগ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার প্রধান-রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করে।

এরই ধারাবাহিকতায় গত বছর ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মুসল্লিদের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে পল্টন থানার পুলিশ কর্মকর্তা খন্দকার আরিফ-উজ-জামান মামলাটি দায়ের করেন।
সৌজন্যে: বিডি-প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান