Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এক নারীর দুই স্বামী!

ঢাকার ধামরাইয়ে এক নারী সমানতালে দুই স্বামীর সংসার করছেন। সামাজিক চাপের মুখে পরকীয়া প্রেমিক বিয়ের কাবিননামা উপস্থাপন করে বিয়ের প্রমাণ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা গ্রামে। ওই গৃহবধূ ও পরকীয়া প্রেমিককে একঘরে করে রাখার প্রস্তাব করেছেন গ্রামবাসী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী জানান, ২৫ বছর আগে ওই গ্রামের বাকপ্রতিবন্ধী মো. ফেরদৌস আহম্মেদের সঙ্গে রাশেদা আক্তারের কাবিন রেজিস্ট্রিমূলে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা ও একবিস্তারিত পড়ুন
নড়াইলে ৩ গরু চোর আটক

নড়াইল সদরের মহিষখোলা এলাকা থেকে গরু চুরির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলো ভোলা জেলার মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে ওহায়িদ মোল্যা (৩৫), নড়াইল মহিষাখোলা এলাকার হবিবর রহমানের ছেলে সুজন বিশ্বাস (৩২) ও শোভারঘোপ গ্রামের সেলিম মোল্যার ছেলে সিহাব মোল্যা (২৬)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগতে রাতে নড়াইল সদর পৌরসভার মহিষখোলা গ্রামের আলেখ শেখ (৬৫) এর গোয়াল ঘরবিস্তারিত পড়ুন
চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারো খুলছে মার্কিন দূতাবাস

চীনের প্রভাব কমাতে ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার এই তথ্য জানান। খবর দ্যা গার্ডিয়ানের। ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। আট লাখ বাসিন্দার এ দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। ২৯বিস্তারিত পড়ুন
অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক, থমকে গেল আইপিএল নিলাম

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলে উদ্বোধনী ভাষণ। এর পর নিলামের সঞ্চালনায় আসেন হিউ অ্যাডমিডস। মার্কি ১০ তারকার পর দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল। লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল। সঞ্চালক হিউ অ্যাডমিডস আচমকাই পড়ে গেলেন স্টেডে। অজ্ঞান হয়ে গেলেন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।বিস্তারিত পড়ুন
২৬ দিন পর শাবি উপাচার্যের দুঃখ ও কৃতজ্ঞতা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনার ২৬ দিন পর শিক্ষামন্ত্রীর নির্দেশে চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেনও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। এ ছাড়াবিস্তারিত পড়ুন
ঘোড়া দিয়ে হাল চাষ!

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মহসীন আলীর সংসার চলে ঘোড়া দিয়ে হাল চাষ করে। এভাবে হাল চাষে গরুর হালের চেয়ে দ্বিগুণ জমিতে চাষ দিতে পারায় অন্যের জমিতেও চাষ করে সংসারে এনেছেন সচ্ছলতা। জানা গেছে, ঘোড়া দিয়ে পটুয়াকোল মাঠে ভুট্টা বপনের জমি চাষ করছেন ওই গ্রামের মহসীন আলী। আদিকাল থেকে গরু দিয়ে হাল চাষের প্রচলন থাকলেও মহসীন আলী ঘোড়া দিয়ে হাল চাষ করায় এলাকায় তিনি ঘোড়া মহসীন নামে পরিচিতি পান।বিস্তারিত পড়ুন
আলোচনায় বসতে ৬০ বিশিষ্টজনকে চিঠি সার্চ কমিটির

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে মতামত নিতে দেশের ৬০ বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে চিঠি পাঠিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন সার্চ (অনুসন্ধান) কমিটি। বৃহস্পতিবার সার্চ কমিটির পক্ষে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের চিঠি পাঠিয়েছেন সাচিবিক দায়িত্ব পালনে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। ইসি গঠনে নতুনবিস্তারিত পড়ুন
ইসির জন্য পছন্দের নাম দেবে না বিএনপিসহ যেসব দল

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির চিঠি পেলেও কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। শুধু বিএনপি নয়, ২০ দলীয় জোটের শরিক নিবন্ধিত কোনো দলই নাম দেবে না। এর বাইরে আরও কয়েকটি দলও সার্চ কমিটিতে কোনো নাম না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত সার্চ কমিটিতে এ নাম জমা দেওয়া যাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি এসেছে। তবে তারবিস্তারিত পড়ুন
করোনা মহামারি ‘সমাপ্তি’ ঘোষণা করল সুইডেন

করোনা মহামারি মহামারির সমাপ্তি ঘোষণা করেছে ইউরোপের দেশ সুইডেন। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী লেনা হ্যালেনগ্রেন স্থানীয় সংবাদমাধ্যম ডাগেনস নাইহেটারকে জানান, মহামারি পরিস্থিতি দেখে এটা শেষ হয়ে গেছে বলার সময় এসেছে। তবে করোনার সব বিধিনিষেধ এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। করোনাকে সমাজের জন্য বিপজ্জনক হিসেবে আর অভিহিত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার ৯ ফেব্রুয়ারি সুইডেন করোনা বিধিনিষেধের প্রায় সবগুলোই তুলেবিস্তারিত পড়ুন
হিজাব নিয়ে যে রায় দিলেন ভারতের কর্ণাটক হাইকোর্ট

হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পড়ুয়ারা কেউ ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না বলে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। আনন্দবাজারের এক খবরে বলা হয়, হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হার্ইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতিবিস্তারিত পড়ুন

