রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনায় বসতে ৬০ বিশিষ্টজনকে চিঠি সার্চ কমিটির

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে মতামত নিতে দেশের ৬০ বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে চিঠি পাঠিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন সার্চ (অনুসন্ধান) কমিটি।

বৃহস্পতিবার সার্চ কমিটির পক্ষে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের চিঠি পাঠিয়েছেন সাচিবিক দায়িত্ব পালনে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সিইসি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে। ইসি গঠনে নতুন আইন অনুযায়ী, গঠিত সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে।

নতুন ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

পরের দিন (৬ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি প্রথম বৈঠক করে। ওই বৈঠকে ইসি গঠনের জন্য দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পছন্দের ১০ জনের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সিইসিসহ নির্বাচন কমিশনের পাঁচটি পদে সুপারিশ করার জন্য ১০ জনের নাম প্রস্তাব করার আহ্বান জানায় সার্চ কমিটি।

এরপর ৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা দ্বিতীয় দফায় বৈঠকে বসেন। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও। বৈঠক শেষে রাত ৮টার দিকে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ইসি গঠনে মতামত নিতে দেশের ৫০-৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারের (ইসি) মোট পাঁচটি পদের বিপরীতে ইতোমধ্যে তিন শতাধিক ব্যক্তির নাম সার্চ কমিটির কাছে জমা হয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগেও নাম দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ নানা শ্রেণিপেশার মানুষ আছেন এই তালিকায়।

এদিকে বিভিন্নভাবে নাম জমা পড়লেও মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা আপাতত বিশিষ্টজনকে নিয়ে অনুষ্ঠেয় বৈঠকের কার্যক্রম গোছাতে ব্যস্ত সময় পার করছেন। সার্চ কমিটির পক্ষ থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুটি এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) একটি বৈঠক সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে ৬০ জনের বেশি বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এ কার্যক্রমের সঙ্গে যুক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, সার্চ কমিটির বৈঠকে তিন ধাপে বিশিষ্টজনের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আমন্ত্রণ জানানো প্রায় শেষ হয়েছে। তারপরও যদি সার্চ কমিটি নতুন কারো নাম যোগ করতে চায়, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের আমন্ত্রণ জানানো হবে।

যে ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি, তাদের মধ্যে রয়েছেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক ড. জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুপ্রিম কোর্টের সিনিয়র রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সিনিয়র সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)বিস্তারিত পড়ুন

বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন,বিস্তারিত পড়ুন

চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারিবিস্তারিত পড়ুন

  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
  • একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ