শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ৩ গরু চোর আটক

নড়াইল সদরের মহিষখোলা এলাকা থেকে গরু চুরির অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলো ভোলা জেলার মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে ওহায়িদ মোল্যা (৩৫), নড়াইল মহিষাখোলা এলাকার হবিবর রহমানের ছেলে সুজন বিশ্বাস (৩২) ও শোভারঘোপ গ্রামের সেলিম মোল্যার ছেলে সিহাব মোল্যা (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগতে রাতে নড়াইল সদর পৌরসভার মহিষখোলা গ্রামের আলেখ শেখ (৬৫) এর গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে মহিষখোলা হাউস এসেস্ট (বালুর মাঠ) এর গেটের সামনে কাভার্ড ভ্যানে উঠানোর সময় স্থানীয় লোকজন তাদের দেখে ধাওয়া করলে ওয়াহিদ মোল্যা বাদে অন্যরা কাভার্ড ভ্যান ও গরু নিয়ে পালিয়ে যায়। এসময় কাভার্ড ভ্যান থেকে সিঁড়ি সরে গিয়ে একটি গাভী পড়ে গিয়ে মাজার হাড় ভেঙ্গে যায়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াহিদ মোল্যাকে আটক করেন এবং একটি গাভী গরু ও লোহার সিড়ি জব্দ করেন।
পরে আটক ওয়াহিদ মোল্যাকে জিজ্ঞাবাদ করে তার দেয়া তথ্য মতে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাকি দুই চোর সুজন বিশ্বাস ও সিহাব মোল্যাকে আটক করে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা