Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দোকানপাট রাত ৮টার পর বন্ধের চিন্তা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার চিন্তা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের করোনা আক্রান্ত রোগীর পরিমান চারশ’ গুণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় পরিস্থিতি হুমকিস্বরূপ হলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধের চিন্তা ভাবনা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,বিস্তারিত পড়ুন
‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক’

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়। বাংলাদেশ তুরস্ককে পাশে পাবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে অগ্নিকাণ্ডে ২০২১ সালে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন। পরেবিস্তারিত পড়ুন
কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বন্দি নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে এ কমিটি গঠন করেছেন কারা কর্তৃপক্ষ। ওই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, নূর হোসেনসহ তিন আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২বিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে থাকা মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
বিএনপির এমপি রুমিন ফারহানার গাড়ি আটকে দিলো পুলিশ!

বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রুমিন ফারহানার সঙ্গে আমরা কথা বলছি।বিস্তারিত পড়ুন
শীত মৌসুমে কলারোয়ায় কুমড়ার বড়ি তৈরির ধুম

চলমান শীত মৌসুমে সাতক্ষীরার কলারোয়ায় অনেক বাড়িতে কুমড়ার বড়ি তৈরির ধুম পড়েছে। সারা শীত মৌসুম জুড়ে চলতে থাকে এই বড়ি তৈরির উৎসব। গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতে চালকুমড়া ও মাষকলাইয়ের ডাল দিয়ে বড়ি তৈরি করছেন মহিলারা। প্রায় প্রতিদিন ভোর থেকেই উপজেলার বিভিন্ন বাড়ির ছাদে কিংবা বাড়ির উঠানে বসে মহিলাদের বড়ি বানাতে দেখা যাচ্ছে। তাদেরই একজন টূম্পা দাস জানান, ‘শীত এলে চালকুমড়া ও মাষকলাই (স্থানীয়দের ভাষায় ঠিকরী কলাই) ডাল দিয়ে বড়ি তৈরি করেন তারা।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফের ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ছিনতাইকারীকে জনতা আটককরে থানা পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্যান্ডকাপসহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় পথরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় মিন্টু চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী মাঠ ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাস চাপায় ব্যবসায়ী নিহত

ঢাকাগামী পরিবহনের চাপায় সাতক্ষীরার কলারোয়া বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী স্বপন পাল (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে নিজ বাসা তুলসীডাঙ্গার গোগ থেকে হালখাতার কার্ড বিতরণের বের হন তিনি। ৯টার দিকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে ঢাকাগামি একটি পরিবহন পিছন থেকে স্বপন পালকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধারবিস্তারিত পড়ুন
গভীর রাতে কলারোয়ায় এক বাড়িতে পরপর দু’টি বোমা বিস্ফোরণ

সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়িতে পরপর দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামে বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা বিগত ইউপি নির্বাচনের পরাজিত মেম্বার প্রার্থী আবুল ফজল মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়িতে দুইটি ককটেল জাতীয় বোমা নিক্ষেপের ওই ঘটনায় বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, একতালা বিশিষ্ট বাড়ির সিঁড়ির সামনে ছড়িয়েবিস্তারিত পড়ুন
গ্রাহকসেবা সহজিকরণে কলারোয়ায় পথচলা শুরু ‘গ্রামীন ফোন সেন্টার’র

সাতক্ষীরার কলারোয়ায় ‘গ্রামীন ফোন সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। গ্রামীন ফোনের সেবা প্রতিটি গ্রাহক যাতে আরো সহজে পায় সেলক্ষ্যে কলারোয়াবাসীর দোরগোড়ায় পৌঁছুলো গ্রামীন ফোন সেন্টারটি। বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের পূবালী ব্যাংক ও সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বিপরীতে গ্রামীন ফোনের জিপিসি (গ্রামীনফোন সেন্টার) এর পথচলা শুরু হয়। এই সেন্টার থেকে জিপি’র যেকোন সেবা তরান্বিত’র পাশাপাশি মোবাইল ফোন বিক্রয় করা হবে বলে আয়োজকরা জানান। ফিতা কেটে দৃষ্টিনন্দন জিপিসি সেন্টার উদ্বোধনের পর কেকবিস্তারিত পড়ুন

