রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা যে ভোট পেলেন

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি (বুধবার) কলারোয়ার ৮নং কেরালকাতা ইউপিতে নৌকা প্রতীকে স ম মোরশেদ আলী ও ১০নং কুশোডাঙ্গা ইউপিতে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সাঈদ আলী গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী পেয়েছেন ৭৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদারবিস্তারিত পড়ুন

আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৭জন গুলিবিদ্ধসহ আহত ৩০

নির্বাচন পরবর্তী বিজয় মিছিল থেকে উস্কানিমূলক কথাকে কেন্দ্র করে দু’পক্ষের ইট পাটকেল ছোঁড়ার একপর্যায়ে পরাজিত প্রার্থীর বাড়ি থেকে ছোঁড়া গুলিতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিমের সাত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ইটের আঘাতে আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন। বৃহষ্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আশাশুনি উপজেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়, দরিদ্র ও ভাসমান পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায়, দরিদ্র ও ভাসমান পরিবারের মাঝে কম্বল কিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের সৌজন্য সাক্ষাৎ

সাইবার সচেতনতামূলক কাজ, মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন সাইবার অপরাধ নির্মুলে গঠিত সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ফোকাল পয়েন্ট অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারের (সদর) সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের সদস্যরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হকের নেতৃত্বে টিমের সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ ইকবাল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন টিমের সদস্য মো. রাকিববিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশনে ভারতফেরত ৩ যাত্রী করোনা পজিটিভ

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ফেরত তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত তিন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল। আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন। জানা যায়, এদিকে করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান ও সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ ইসলামী ব্যাংকে ৪ জন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জে ইসলামী ব্যাংক শাখার চারজন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে ব্যাংকে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এসিস্টেন্ট প্রেসিডেন্ট নূর মোহাম্মদ। বিদায়ী কর্মকর্তা ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার অফিসার ফয়সাল মাহমুদ, তিনি সাতক্ষীরা ইসলামী ব্যাংক ব্রাঞ্চ এ যোগদান করবেন; সিনিয়র অফিসার শমসের আলী কলারোয়া ব্রাঞ্চে যোগদান করবেন; সিনিয়র অফিসার মোহাম্মদ মহাসিন আলম ঝাউডাঙ্গা ব্রাঞ্চে যোগদান করবেন এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার আব্দুল আউয়াল ফরিদপুর ইসলামীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদের কমিটি।। সভাপতি করিম, সম্পাদক ইদ্রিস

সাতক্ষীরার বাইপাস সড়কের শোকর আলী ইটভাটা সংলগ্ন কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মসজিদ চত্বরে কাশেমপুর এলাকার গন্যমান্যা ব্যাক্তিদের আলোচনার মাধ্যমে ও সর্ব সম্মতিক্রমে কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদ পরিচালনার জন্য কাশেমপুর এলাকার আলহাজ আব্দুল করিমকে সভাপতি ও মোঃ ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটিতে আরো আছেন সহ-সভাপতি পদে শহিদুজ্জামান (বাবু), মোঃ তরিকুল ইসলাম, মোঃ আব্দুস সামাদ,বিস্তারিত পড়ুন

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘পাবলিক হেলথ : স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলেদেশ’ শীর্ষক সেমিনার

স্থায়ী সনদপ্রাপ্ত অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে “পাবলিক হেলথ : স্কোপ এন্ড চ্যালেঞ্জেস ফর বাংলেদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাস্টাস অব পাবলিক হেলথ বিভাগ কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ড. এম. ইকবাল আর্সলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ, সভাপতিত্ববিস্তারিত পড়ুন

কলারোয়ার ইলিশপুরে মেম্বার প্রার্থীদের ভোট গননা নিয়ে সংঘর্ষ, আহত ৩

কলারোয়ার ইলিশপুরে ইউপি সদস্য প্রার্থীদের ভোট গননা নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য প্রার্থী সাইফুল ইসলাম সহ তিনজন সহ গুরুতর আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ৫ জানুয়ারী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইউনিয়নের ইলিশপুর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীদের ভোট গণনা নিয়ে ইট্টগোল বাঁধে। হামলায় ইউপি সদস্য সাইফুল ইসলাম, তার কর্মী মোতালেব এর ছেলে মনিরুলবিস্তারিত পড়ুন