সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ফের ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ২ যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ছিনতাইকারীকে জনতা আটককরে থানা পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্যান্ডকাপসহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় পথরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় মিন্টু চিৎকার করতে থাকলে পার্শ্ববর্তী মাঠ ও এলাকা থেকে লোকজন ছুটে এসে ভুয়া ২ ডিবি পুলিশকে আটক করে। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে আটককৃত যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল (২৫) ও সোহাগ হোসেন (২৩)কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়।

জানা গেছে, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপসহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের একটি দল আটককৃতদের তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন।

থানার সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দিন জানান, মামলার প্রস্তুতি চলছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হেলাতলা মোড়ের এক মুদি ও মোবাইল ফোন ব্যবসায়ী বাবুল রহমানের চলন্ত পথে মোটরসাইকেলের গতিরোধ করে গলায় চাকু চালিয়ে সংঘবদ্ধ ডিবি পুলিশ পরিচয়ের একটি দল তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ও ৬ টি মোবাইল ফোন ছিনতাই করে। এতে তার গলায় তিনটি সেলাই দিতে হয়। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার ২ দিন পরই একই ভাবে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চেষ্টা ও আটকের ঘটনা ঘটলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল