রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা সাইক্লিস্টস গ্রুপের যৌথ উদ্যোগে মুজিববর্ষ বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এই রেসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেসটি শুরু হয়ে পর্যায়ক্রমে খুলনা রোড মোড়, আমতলা, বিনেরপোতা, বাইপাস সড়ক, সাতক্ষীরা মেডিকেল, ইটাগাছা, নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাপ্ত হয়। মোট ৭০ জন বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে গদাই বিলের পানি অপসারণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে মাছখোলা এলাকার গদাই বিলে সেচ পাম্পের মাধ্যমে পানি অপসারণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় গদাই বিল বেড়াডাঙ্গা স্লুইচগেট সংলগ্ন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলের নেতৃত্বে ও গদাই বিল সুরক্ষা কমিটির সার্বিক সহযোগিতায় ১০টি সেচ পাম্প বসিয়ে পানি অপসারণের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডসহ মাছখোলা গদাই বিল এলাকার প্রায় ১ হাজার একরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থী আহত

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি ৩ ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আশাশুনি ফায়ার সার্ভিসের কাছে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ছাত্র সজিব তার মোটরসাইকেলে আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্টর ছেলে এসএসসি ফল প্রার্থী অন্তর ও শিক্ষক আসিফ ইকবালের ছেলে এইচএসসি ফল প্রার্থী প্রিয়কে নিয়ে আশাশুনি থেকে চাম্পাফুলের দিকেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ প্রাইমারী স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের মাধ্যমে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর-২০২১) সকাল ১০টার সময় বিদ্যালয়ের হলরুমে উল্লেখিত সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পর্যায়ক্রমে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রশিদ। এসময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ এ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিতবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও ভারত স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ

বাংলাদেশ ও ভারত এ অঞ্চলে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠায় একে অন্যকে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বৈঠকে দুই দেশ এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার। এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার টিকার সবচেয়ে বড় চালান

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্স সুবিধার আওতায় টিকার সবচেয়ে বড় চালান বাংলাদেশে এসেছে।অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের ৮০ লাখ ৫৫ হাজার ৮০০ ডোজ টিকা পেয়েছে দেশ। বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টিকার এই চালান হস্তান্তর করা হয়। এই টিকাগুলো দিয়েছে জাপান ও যুক্তরাজ্য। এর মধ্যে জাপান দিয়েছে ৪০ লাখ ৮০০টি আর যুক্তরাজ্য দিয়েছে ৪০ লাখ ৫৫ হাজার ডোজ। টিকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোবিস্তারিত পড়ুন

নড়াইলে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যা

নড়াইলে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়ারবর গ্রামের মৃত সালাম শেখের ছেলে আব্দুল্লাহ দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী খুশি বেগম (৩০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এক বছরের পুত্র সন্তানের জননী। স্বামীর বাড়িতে শোয়ার ঘরে মঙ্গলবার আনুমানিক দুপুরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী-স্ত্রীর কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত খুশি বেগমবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন বতর্মান ও সাবেক কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার সন্ধ্যায় ড. মোমেনকে ফোন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সৌজন্য সাক্ষাৎ এবং নৈশভোজে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বঙ্গভবনে ছিলেন। ওই সময় ড. মোমেনের মোবাইল ফোনে কল দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিবিস্তারিত পড়ুন

আশাশুনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, মটরসাইকেল ভাংচুর

আশাশুনির বড়দলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এসময় দুইটি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টায় আশাশুনির মধ্যম বড়দল কালিমন্দিরের পাশে। এঘটনায় চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা ও আব্দুল আলীম মোল্যা আশাশুনি থানায় পৃথক পৃথক দুইটি এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা তার সমর্থকদের নিয়ে মঙ্গলবার রাত ৯টায় জামালনগর উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় ছিলেন। মধ্যমবিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে চেয়ারম্যান প্রার্থী জগদীশের মটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

আশাশুনির বড়দলে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানার নির্বাচনী মটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গোয়ালডাঙ্গা বাজার হতে একটি বিশাল মটরসাইকেল শোভাযাত্রাটি গোয়ালডাঙ্গা হয়ে বড়দল বাজার থেকে বাইনতলা হয়ে ফকরাবাদ প্রাইমারী স্কুল চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সমাজসেবক কার্তিক চন্দ্র মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক দীপঙ্কর মন্ডল, শিক্ষকবিস্তারিত পড়ুন