Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় এলজিইডি আইবিআরপি প্রকল্পের উন্নয়ন কাজ বন্ধ, জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এলজিইডি আইবিআরপি প্রকল্পের আওতায় গুলিশাখালী বাজার সংলগ্ন সাপলেজা জিসি – গুলিশাখালী জিসি ভায়া বান্ধবপাড়া সড়কের চেইঃ ৯৩১০ মিটারে ২১ মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জনদুর্ভোগে পড়েছে ১০ গ্রামের মানুষ।সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় জনগুরুত্বপূর্ণ এ উন্নয়নমূলক কাজে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গ্রামীন জনপদের ব্রিজ, কালভার্ট-সেতু মেরামত ও উন্নয়ন (আইবিআরপি) প্রকল্পের গুলিশাখালী – কবুতরখালী গার্ডার ব্রিজটির কাজ নিয়মবহির্ভূতভাবে বন্ধ রাখাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বড় বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরায় হঠাৎ জেকে বসেছে তীব্র কনকনে শীত। দেখা দিয়েছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের মাঝে দরকার গরম কাপড়। সেলক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়নে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে ৬০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় হাইস্কুলের সভাপতি হতে না পেরে চোরাকারবারির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে একাধিক মামলার আসামী ও চোরাকারবারি কর্তৃক প্রধান শিক্ষকের বিরুদ্ধে চক্রান্ত এবং নানা মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহাটা উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আহমেদ শরীফ ইকবাল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন অত্যান্ত সুনামের বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান করেবিস্তারিত পড়ুন
খুলনা এনইউবিটি’তে শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) উদ্বোধন করা হয়েছে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি। “শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক” নামে চলতি শিক্ষাবর্ষেই শুরু হওয়া এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, এমপি। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তির উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন,বিস্তারিত পড়ুন
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা

একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান। তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে। বুধবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন মুক্তিযুদ্ধ শেষে চ‚ড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরাবিস্তারিত পড়ুন
নড়াইলের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সাবুর বখতিয়ারকে ঢাকা থেকে আটক করেছে কালিয়া থানা পুলিশের একটি দল। নড়াইল সদর থানা, কালিয়া থানায় ও জেলা দায়রা আদালতে তার নামে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (১৪ডিসেম্বর) রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাবুর বখতিয়ার ওই গ্রামের আব্দুর রউফ মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিজানুরবিস্তারিত পড়ুন
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দিকে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছান তিনি। এর আগে বুধবার সকালে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিজয় দিবস কাবাডির সেমি ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনিতে বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম সেমিতে বুধহাটা জোন দল ৫৪-২১ পয়েন্টের ব্যবধানে প্রতাপনগর জোন দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। ২য় সেমিতে আশাশুনি সদর জোন দল ৩৫-১৭ পয়েন্টের ব্যবধানে বড়দল জোন দলকে পরাজিত করে ফাইনালে উঠতে সক্ষম হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাবিস্তারিত পড়ুন
আশাশুনির মনিপুরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আশাশুনির মনিপুরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৭টায় আশাশুনির আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামে। থানায় এজাহার সূত্রে জানা গেছে, মনিপুর গ্রামের জিনারুল ইসলামের বোন বেবী নাজমীন গংদের সঙ্গে একই গ্রামের আবু তোহা লিংকন গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বেবী নাজমীনদের বাড়ীর ঘেরা-বেড়া ভাংচুর করে আবু তোহা লিংকনের লোকজন। এসময় বাড়ীর লোকজন বাঁধা প্রদান করলে তারাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা শহরে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫.১২.২০২১) রাত সাড়ে ৭ টায় পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক জুম্মান আলী সরদারের সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক। তিনি বলেন, শ্রম, শ্রমিক ও উৎপাদন তিনটিবিস্তারিত পড়ুন

