বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরা শহরে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫.১২.২০২১) রাত সাড়ে ৭ টায় পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক জুম্মান আলী সরদারের সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক।
তিনি বলেন, শ্রম, শ্রমিক ও উৎপাদন তিনটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে আসে উৎপাদন। তাদের কঠোর পরিশ্রম আর খাটুনির মাধ্যমে নির্মিত হয় ইতিহাস। গড়ে উঠে শহর, নগরী, শিল্পপ্রতিষ্ঠান, সভ্যতা। কিন্তু এই শ্রমিকরাই তাদের প্রাপ্য মজুরি থেকে হচ্ছে বঞ্চিত। যুগ যুগ ধরে মালিকসমাজ শ্রমিকদের রক্ত শোষণ করে তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করে আসছে। বিগত কয়েক দশকে বাংলাদেশে রফতানি আয় বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুপাতে শ্রমিকদের ন্যূনতম মজুরী নিশ্চিত হয়নি। বরং চরম অবহেলা আর বঞ্চনার শিকার শ্রমিক সমাজ। দায়িত্বশীল সরকার ও এ ব্যাপারে এখনও কোনো সমাধান দিতে পারেনি। বরং তারা তাদের মজুরি চুরি, কারখানার ইউনিয়নীকরণ, অগ্নিনিয়ন্ত্রণ ও ভবন নিরাপত্তার চরম অভাবসহ বিভিন্ন অধিকারের জন্য আন্দোলন করে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে। ফলে কেউ কর্মক্ষমতাহীন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান।
তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ গার্মেন্টস শিল্প প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োগ করে এবং প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করে। কিন্তু সেই অনুপাতে আমাদের দেশের শ্রমিক অধিকার বারবার খর্ব করা হয় ক্রমাগত নির্যাতন, মামলা, হামলার মাধ্যমে। শ্রমিকদের এই ন্যায্য অধিকারের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ট্রেড ইউনিয়ন বিভিন্ন আন্দোলন করলেও আশানুরূপ ফল পায়নি। শ্রমিকদের দাবী ছিল তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা। সেই সঙ্গে ন্যূনতম বেঁচে থাকার মতো মজুরি তাদেরকে দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এই অনুন্নত দেশের জন্য, উন্নত সভ্যতার জন্য শিল্প খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি শুধু মালিকপক্ষ আর শ্রমিকপক্ষের দ্বন্দ্ব নয়, এটাকে জাতীয় ইস্যু হিসেবে নিয়ে শ্রমিকদের পক্ষে আমাদের জোর দাবি তুলতে হবে। তাই আমাদের প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার যেন সমুন্নত থাকে সেই প্রচেষ্টা করতে হবে। সকল বৈষম্য দূর করে শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য গুলজার উদ্দিন বিশ্বাস। এসময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শ্রম ও দরকষাকষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ