রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অ্যাসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ, আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা

অ্যাসিড ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াইবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন : তথ্যমন্ত্রী

‘যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, ঘেরাও করে পুলিশসহ জনহত্যা হয়, স্পিকারের চেয়ারে বসে হামলাকারীর ছবি তোলা হয়, যাদের দেশে এভাবে গণতন্ত্র হুমকির সম্মুখীন, অন্য দেশকে গণতন্ত্রের সবক দেয়ার অধিকার তারা রাখে কি না’ প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরকারের জন্য শক্তিশালী বার্তা: মির্জা ফখরুল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ জাতিসংঘের শান্তি মিশনেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রূঢ় শোনালেও এটা অস্বীকার করার সুযোগ নাই যে, ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা চলমান গণ ও মানবতাবিরোধী সরকারের জন্য সমগ্র বিশ্ববাসীর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। বুধবার সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কবিতা উৎসব সন্মাননা পদক পেলেন শিমুল পারভীন

সাতক্ষীরায় কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপি কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠান। অন্যান্য গুনীজনদের সাথে সাতক্ষীরার কৃতি সন্তান শিমুল পারভীন কবিতায় বিশেষ অবদানের জন্য পেলেন সন্মাননা পদক। তার এ যাবত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থ ৪৯। কবিতার বই ৭ টা ও কবিতা ও আবৃত্তি বিষয়ক বই ৪ টা নাটক ও পত্রকাব্য ২টা। তার মধ্যে আবৃত্তির কলা কৌশল,বিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝুঁলে আছে ব্রিজের কাজ! জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অর্থ সংকটে ব্রিজের নির্মান কাজ ঝুঁলে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েক গ্রামের প্রায় হাজার হাজার মানুষ। মানিকখালী খালের ওপর টেন্ডারাধীন গার্ডার ব্রিজ নির্মান করতে জরাজীর্ণ আয়রণ ব্রিজ অপসারণ করে অর্থ সংকটে পড়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আবির সর্দারের (জেভি) স্বত্ত্বাধীকারী আবু আহসান মিলু এবং মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ কাজী জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আইবিআরপি প্রকল্পের আওতায় আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ হতে মানিকখালী বাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাঁজাসহ যুবক আটক

কলারোয়ায় এক কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল মামুন (২৩) নামের এক যুবক আটক হয়েছে। সে উপজেলার কেরালকাতা ইউনিয়েনের আব্দুল লতিফ এর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কাজিরহাট ব্র্যাক অফিস মোড় থেকে তাকে হাতে নাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সদস্যরা। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৬ এর সার্জেন্ট আব্বাস উদ্দিন জানান, আটককৃত আব্দুল্লাহ আল মামুন র‌্যাবের উপস্থিত টের পেয়ে কাজিরহাট ব্র্যাকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ

কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ২১০জন প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ডিসেম্বর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ১০মিনিটে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৫৫ মিনিটে শেষ হয়। পরীক্ষায় ৩৫০ জন পরীক্ষার্থী আবেদন করলেও ২৬৫ অংশ গ্রহন করেন। এর মধ্যে ২১০জন পরিক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হন। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, হাইস্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’ পাদদেশে ও শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পাবলিক ইনস্টিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামালবিস্তারিত পড়ুন

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, মঙ্গলবার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিলো মঙ্গলবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ১৪ ডিসেম্বরও মঙ্গলবার। এদিনটি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের চুড়ান্ত বিজয়ের পতাকা ওড়ার প্রাক্কালে নারকীয় হত্যাযঞ্জ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বহু বুদ্ধিজীবীদের হত্যা ও গুম করা হয়। তারের শেষ মুহূর্তের আত্মত্যাগে দেশ মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।বিস্তারিত পড়ুন

তালায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় কাজ করছে ওয়াশ প্রকল্প

সাতক্ষীরার তালা উপজেলার তিন ইউনিয়নের ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ তথা পানি, পায়খানা, হাতধোয়া ও পরিস্কার পরিচ্ছনানতাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে উত্তরণের ওয়াশ প্রকল্প। প্রকল্পের আওতায় ছাত্রীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ন্যাপকিন কর্ণার তৈরি করা হয়েছে। এছাড়া স্কুল ক্যাম্পেইন, শিক্ষকদের সাথে ম্যানেজিং কমিটির মিটিংয়ের পাশাপাশি স্কুল পাশর্^বর্তী ৬৬ টি গ্রামের ১৫ হাজার ৮শত পরিবারকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এলাকাবাসীকে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি কাজ করছে সংস্থাটি।বিস্তারিত পড়ুন