বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কবিতা উৎসব সন্মাননা পদক পেলেন শিমুল পারভীন

সাতক্ষীরায় কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপি কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠান।
অন্যান্য গুনীজনদের সাথে সাতক্ষীরার কৃতি সন্তান শিমুল পারভীন কবিতায় বিশেষ অবদানের জন্য পেলেন সন্মাননা পদক।
তার এ যাবত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থ ৪৯। কবিতার বই ৭ টা ও কবিতা ও আবৃত্তি বিষয়ক বই ৪ টা নাটক ও পত্রকাব্য ২টা।
তার মধ্যে আবৃত্তির কলা কৌশল, বইটি আবৃত্তির, আবৃত্তি ভাবনা অন্যতম। কলকাতার আনন্দ প্রকাশন থেকে উৎসারিত আলো ও আবৃত্তির ক্লাস বই দু’টো বহুল প্রচলিত। আমি সেই মেয়ে, আমার পরিচয়, অন্ধকারের উৎস হতে নামে তার তিনটি একক আবৃত্তি এ্যালবাম বাজারে প্রচলিত। তার নিজের লেখা ১৬ টি কবিতা স্বকন্ঠে আবৃত্তি রিংটোন হিসেবে প্রচলিত। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা শিমুল পারভীনের কবিতা উচ্চারণে নিয়েছেন।

কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠানে কবি মফিজুর রহমান (জেলা ও দায়রা জজ সাতক্ষীরা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির মনে করেন কবিতা পারে সব গøানি মুছে সুন্দর সমাজ গড়তে। আর কবি শিমুল পারভীন তার বক্তব্যে বলেন, এই সন্মাননা কবি হিসেবে তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুন তাই তিনি বলেন jb i have my promises to keep, milles to go before i sleep and miles to go before i sleep.

অনুষ্ঠানে কবিদের কন্ঠে কবিতা পরিবেশবনা ছিলো মনোমুগ্ধকর। কবি শিমুল পারভীন তার নিজের লেখা ৩টি কবিতা পাঠ করেন এ অনুষ্ঠানে।

পেশা আইনজীবী হলেও কবিতাকে তিনি ভালোবাসেন অন্তর দিয়ে। কবিতায় যেন তার নিত্য বসবাস। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তিনি তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। চ্যানেল আই, এটিএন বাংলা, বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে তার উপস্থাপনা ও আবৃত্তি পাঠ আমাদের মুগ্ধ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ