শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বিজয় দিবস কাবাডির সেমি ফাইনাল অনুষ্ঠিত

আশাশুনিতে বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট এর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম সেমিতে বুধহাটা জোন দল ৫৪-২১ পয়েন্টের ব্যবধানে প্রতাপনগর জোন দলকে পরাজিত করে ফাইনালে ওঠে।
২য় সেমিতে আশাশুনি সদর জোন দল ৩৫-১৭ পয়েন্টের ব্যবধানে বড়দল জোন দলকে পরাজিত করে ফাইনালে উঠতে সক্ষম হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, উত্তম কুমার মন্ডল, অরুন কুমার সানা, নিলকোমল মন্ডল, মনিরুজ্জামান খান, আরিফ বিল্লাহ, উত্তম কুমার মন্ডল, নূরুল হুদা, আলমগীর কবির।

১৬ ডিসেম্বর একই মাঠে ফাইনাল খেলায় বুধহাটা জোন ও আশাশুনি জোন দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর