রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভোমরা সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০১৩ সালে নৃশংসভাবে নিহতদের স্মরণে শোক সমাবেশ

২০১৩ সালে রাজনৈতিক উত্তালে সাতক্ষীরার কলারোয়ায় নৃশংসভাবে নিহতদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদদের হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপিপত্নি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি। আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়রবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় মা সমাবেশ

যশোরের ঝিকরগাছায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় যশোরের ঝিকরগাছার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে মা, এনজিও প্রতিনিধি/সমাজকর্মী, ক্লিনিক মালিক, সাংবাদিক ও শিক্ষকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, স্বাচিপের সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

শার্শা থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

যশোরের যশোরের শার্শা থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় থানা চত্বরে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও প্রশাসন) সাইফুল ইসলাম। শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খানের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার পরিদর্শকবিস্তারিত পড়ুন

বিদ্যুৎবিহীন গ্রাহকের খোঁজে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং শুরু করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিস। কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের কোনো ব্যক্তি এখনো বিদ্যুৎ সংযোগ না পেয়ে থাকলে তাদের পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সোমবার উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ‘আলোর ফেরিওয়ালা’ লেখা ব্যানার লাগানো একটি মাইক বেঁধে পল্লীবিদ্যুতের দুজন কর্মচারীকে এমন অভিনব প্রচার চালাতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের অবাক করলেও ইতিবাচকভাবেই নিয়েছেন তারা। ওই গ্রামের কৃষক আকরাম আলী বলেন,বিস্তারিত পড়ুন

শার্শায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা প্রেসক্লাব এর সাধারন সম্পাদকবিস্তারিত পড়ুন

এ মাসেই বুস্টার ডোজ, শুরুতে পাবেন ষাটোর্ধ্ব ও সম্মুখসারি যোদ্ধারা

চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা আছে সরকারের। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সেই লক্ষে প্রস্তুতি চলছে। বুস্টার ডোজের জন্য প্রয়োরিটি সেট করা হবে। আগে ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে। জাহিদ মালেক বলেন,বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের বক্তব্য দেশের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এ ধরনের বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলীর সভাশেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিষয়ে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে কিন্তু বিএনপি আলাল এবং মালেককে প্রশ্রয় দিয়েছে এবং তাদের নেতিবাচক কর্মকাণ্ডকে সমর্থন করেছে বলে জানান কাদের। সভায়বিস্তারিত পড়ুন

বুস্টার ডোজ ও ওমিক্রন নিয়ে পরামর্শক কমিটির দুই সুপারিশ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাংলাদেশে শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে কমিটি। সোমবার (১৩ ডিসেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) কমিটির ৪৯তম সভা হয়। বিস্তারিত আলোচনা শেষে ওমিক্রন ঠেকাতে এবং বুস্টার ডোজ বিষয়ে সুপারিশ করা হয়। আলোচনা শেষে দুটি সুপারিশবিস্তারিত পড়ুন