সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, স্বাচিপের সভাপতি ডা. এস.এম মোখলেছুর রহমান, পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা.শংকর প্রসাদ বিশ্বাস, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের আর.এম.ও ডা. শেখ ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার ডা.স্মৃতিভা দাস, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শিফালি সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ।
সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- জনবল নিয়োগ সম্পর্কিত আলোচনা, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, হাসপাতালে সাইকেল গ্যারেজ এর চাহিদা সম্পর্কিত আলোচনা, বিদ্যমান সাইকেল গ্যারেজ আলাদা স্থানে স্থাপন করা যায় কিনা, স্বেচ্ছাসেবক কর্মীদের বেতন প্রদান সম্পর্কিত, লাশ ঘর স্থাপন সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুরব্যাধি ডা. মো. সাইফুল আলম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


