বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুস্টার ডোজ ও ওমিক্রন নিয়ে পরামর্শক কমিটির দুই সুপারিশ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাংলাদেশে শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে কমিটি।

সোমবার (১৩ ডিসেম্বর) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) কমিটির ৪৯তম সভা হয়। বিস্তারিত আলোচনা শেষে ওমিক্রন ঠেকাতে এবং বুস্টার ডোজ বিষয়ে সুপারিশ করা হয়।

আলোচনা শেষে দুটি সুপারিশ করে কমিটি।
সেগুলো হলো প্রথমত, ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের মধ্যে যারা কমপক্ষে ৬ মাস আগে দুই ডোজ নিয়েছেন, তাদের বুস্টার দেওয়া যেতে পারে।
দ্বিতীয়ত, ওমিক্রন নিয়ন্ত্রণে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের কথা জানায়। ভয়াবহ এ ভ্যারিয়েন্ট ইতোমধ্যে বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছে বাংলাদেশি দুই নারী ক্রিকেটার।

এমন পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মাসেই বুস্টার ডোজ দেওয়া শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের। শুরুতে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সে লক্ষে প্রস্তুতি চলছে।

এ লক্ষ্যে আরও এক হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, যা বর্তমানে আছে আড়াই হাজার।

এ সময় ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর কারও সংক্রমণের খবর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, টিকা যারা নেননি টিকা নিয়ে সুরক্ষিত হয়ে যান। ১১ কোটি টিকা দেওয়া হয়েছে। হাতে আছে ৪ কোটি। আজ আরও ৪০ লাখ আসবে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী