Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুন্দরবন এলাকায় ভারতীয় ডাকাতের গুলিতে জেলে নিহত, মালামাল লুট

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ভারতীয় ট্রলারসহ ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের একটি মাছধরা ট্রলারের ডাকাতি করে সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় টলার মালিকের ভাইয়ের ছেলে মুসা (৩০) নামে এক জেলে বাধা দিলে তাকে লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাঁজাসহ মহিলা মাদক কারবারী আটক

কলারোয়ায় গাঁজাসহ এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটক হোসনেয়ারা খাতুন (৩৫) উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা দেড়টার দিকে ৪’শ গ্রাম গাঁজাসহ তাকে তার বসত বাড়ি থেকে পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশি অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা এসআই ইসমাইল হোসেন। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
কলারোয়ায় ট্রাক চাপায় প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক আহত

কলারোয়ায় ট্রাক চাপায় মারাত্মক আহত হয়েছেন এক প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার কলেজ রোডে ওই দুর্ঘটনার শিকার হন তিনি। সেসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রতিবন্ধী মহিলাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে কলারোয়া হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সাবিনা খাতুন (৪৮) উপজেলা কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত বদিয়ারবিস্তারিত পড়ুন
দেদারসে চলছে চোরাচালান
শ্যামনগরের কৈখালী সীমান্ত চোরাচালানের নতুন রুট!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়ন ১৪ কিলোমিটার সীমান্ত। এ সীমান্তের এক পাশে বাংলাদেশের সুন্দরবন, অন্য পাশে ভারত সীমান্ত। বর্তমানে চোরাকারবারীরা এ সীমান্তকে চোরাচালানের নুতন রুট হিসেবে বেছে নিয়ে দিদারসে চালাচ্ছে চোরাকারবার। প্রতিদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে ওই সীমান্ত দিয়ে রাতের আঁধারে নদী পার হয়ে ভারত থেকে মাদকদ্রব্য, গরু, মাছের রেণু পোনাসহ অবৈধ বিভিন্ন মালামাল পাচার করে নিয়ে দেশে আসছে। সেই সঙ্গে চলছে ওই সীমান্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সংকটের সংগ্রামের, অর্জনে মানবতার সেবায় যুবলীগের ৪৯ বছর। সাতক্ষীরা সদর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২১ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলা যুবলীগের আয়োজনে শহিদ নাজমুল সরণীতে ম্যানগ্রোভ সভাঘরে সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে প্রধান শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি

আশাশুনির মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবু ছাদেকের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে প্রধান শিক্ষকের নিজস্ব বাসভবনে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে বাড়িতে তালা লাগিয়ে আবু ছাদেক সস্ত্রীক সাতক্ষীরা যান। রাত সাড়ে ৮টা নাগাদ শিক্ষকের মা তাকে ফোন করে জানান তার বাসায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবানিপুর হাইস্কুল ফুটবল মাঠে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নর্বনির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। মাস্টার ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, নবনির্বাচিত ইউপি সদস্য মোরর্শেদুল হক ও ছাবিনা ইয়াসমিন, যুবলীগ নেতা আসাদুজ্জামান মন্টু, শাহ আলম, আ.লীগ নেতা মুকুল হোসেন, আক্তাবুজ্জামান মধু, মনিরুজ্জামান, বাপ্পি ভট্টাচার্য,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মির্জানগরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বরদের সংবর্ধনা

সাতক্ষীরার মির্জানগরে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বরদের সংবর্ধনা দেয়া হয়েছে। সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মির্জানগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও সাতক্ষীরা জেলা জজ আদালতের পিপি আবদুল লতিফ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ১নং ওয়ার্ডের সদস্য ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন, ৩নং ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য গাউসুল আজম মনি, ৬নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে রেডিও নলতার আয়োজনে কমিউনিটি সংলাপ

বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনোগোষ্ঠির প্রবেশাধিকার নিশ্চিৎ করতে সাতক্ষীরার কালিগঞ্জে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনোগোষ্ঠির প্রবেশাধিকার চ্যালেঞ্চ ও উত্তোরণে করণীয়’- শীর্ষক কমিউনিটি সংলাপটি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ইউএনও খন্দকার রবিউল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ্যা চক্রবর্তী, তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মেরিনা আক্তার। বক্তারা বলেন, ‘আইনি সহয়তা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। আমরা এই অধিকার নিশ্চিৎ করতেবিস্তারিত পড়ুন
২০২৫ সালের মধ্যে দেশের সকল এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল এলকায় ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। একইসাথে সরকার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী মঙ্গলবার প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন এন্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অভ্ ইকোনমি এন্ড সোশ্যাল এফেয়ার্স শীর্ষক ওয়েবিরে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পলকবিস্তারিত পড়ুন

