Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো বাড়তে পারে
অডিট দুর্বলতায় জালিয়াতি: যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকা লোপাট!

যশোর শিক্ষা বোর্ডে একের পর এক উদঘাটিত হচ্ছে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা। এ নিয়ে চার ধাপে ৩৮টি চেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। অভ্যন্তরীণ ও সরকারি অডিটের দুর্বলতায় জালিয়াতির ঘটনা ঘটছে। লোপাটকৃত অর্থের পরিমাণ আরো বাড়তে পারে ধারণা বোর্ড কর্তৃপক্ষের। তাই প্রকৃত চিত্র উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি তাদের। গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষার সময় প্রথম জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এদিন ৯টি চেক জালিয়াতিরবিস্তারিত পড়ুন
ক্রসফায়ারের নামে মানুষ হত্যা শুরু করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

বিএনপি দেশে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা শুরু করেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। এ সময় সংসদে প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে কাজ না করলে দেশের এতো উন্নয়ন সম্ভব হতো না। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশপ্রেম ও নিষ্ঠার অভাবে ৭৫’ এর পর কোনো উন্নয়ন হয়নি। বরং দেশের অর্থ তুলে দেয়া হয়েছে অন্যের হাতে।
ব্রাজিলের সাথে গোলশুন্য ড্র আর্জেন্টিনার, তবু বিশ্বকাপ নিশ্চিত

জিতলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বিদের হারাতে পারেনি মেসি বাহিনী। গোল শূন্য ড্র হয়েছে। তবে অপর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চিলির পরাজয়ে ভাগ্য খুলে গিয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে আজ আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা।বিস্তারিত পড়ুন
পবিত্র কাবা’র গিলাফ করা বাংলাদেশি ক্যালিগ্রাফার পেলেন সৌদি নাগরিকত্ব

বিভিন্ন পেশার দক্ষ বিদেশীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। শর্ত মেনে এসব কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। সেসব শর্ত মেনে এবার বাংলাদেশি ক্যালিগ্রাফার মুকতার আলিম পেলেন সৌদি আরবের নাগরিকত্ব। চট্টগ্রামের বাসিন্দা মুকতার আলিম পবিত্র কাবা’র গিলাফের ক্যালিগ্রাফার। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশিষ্ট ব্যক্তিদের এ নাগরিকত্ব দেওয়া হয় বলে সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর প্রথম দিনে সৌদি নাগরিকত্ব লাভ করেন মুকতার আলিম।বিস্তারিত পড়ুন
বায়ু দূষণ পরিস্থিতির অবনতি: দিল্লির সব স্কুল-কলেজ ফের বন্ধ

বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি ও লাগোয়া শহরগুলোর স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। খবর এনডিটিভির। দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া বেসরকারি সংস্থাগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সরকারি পর্যায়েবিস্তারিত পড়ুন
হাসপাতালের সিসিইউতে ভর্তি মির্জা আব্বাস

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ‘বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দ্রুত কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থবিস্তারিত পড়ুন
মাঝ আকাশে বিমানে যাত্রী অসুস্থ, এগিয়ে এসে চিকিৎসা দিলেন মন্ত্রী

মাঝ আকাশে বিমান। এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। চিকিৎসায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন ফ্লাইটে থাকা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। মঙ্গলবার (১৬ নভেম্বর) ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন ভাগবত কারাড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে তার সহমকর্মীর দায়িত্বশীলতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইন্ডিগোর টুইট শেয়ার করে তিনি বলেন, তার হৃদয়ে সবসময় একজন চিকিৎসক। মহৎ কাজ করেছেন আমার সহকর্মী। ভাগবত কারাড পেশায় একজন চিকিৎসক।বিস্তারিত পড়ুন
৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নয়, লিখিত রায়ে এমন পর্যবেক্ষণ নেই

রায়ের সময় মৌখিকভাবে বললেও রেইনট্রি ধর্ষণ মামলার লিখিত রায়ে ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা করা যাবে না এমন কোনো পর্যবেক্ষণ দেননি বিচারক কামরুন্নাহার। ‘গত ১১ নভেম্বর লিখিত রায়ে স্বাক্ষর করার পর আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে, ঘটনার ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা করা যাবে না উল্লেখ করে রায়ে পর্যবেক্ষণ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই বিচারক। পরে বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে নেন সুপ্রিমবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিন ঘণ্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫২ পুরুষ ও ৪৩ নারী। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে এ অভিযানে কতজনবিস্তারিত পড়ুন
সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভারতের বিহারে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুশান্তের দুলাভাই আইপিএস কর্মকর্তা ও পি সিংও আছেন। ও পি সিং হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক। দুর্ঘটনায় আহত আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির। সোমবার ও পি সিংয়ের বোন মারা যান। একই দিন শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সুশান্তের পরিবারের সদস্যরা বিহারেরবিস্তারিত পড়ুন

