Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মানব পাচারের অভিযোগে কলারোয়ায় যুবক আটক

মানব পাচারের অভিযোগে কলারোয়া সীমান্ত থেকে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম (৩৬) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের জনাব আলীর পুত্র। আটক যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। এঘটনায় রবিবার (২১ নভেম্বর) আটক যুবকসহ দু’জনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা নং-৩২(১১)২১ হয়েছে। মাদরা বিওপির নায়েক আহসান হাবিব জানান, শনিবার বিকালে কলারোয়া সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসএর ০৯ আরবি হতে অনুমান ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালীর ১৩নংবিস্তারিত পড়ুন
টেলিভিশন জীবন, সমাজ ও দেশ গঠনে কাজ করবে : বিশ্ব টিভি দিবসে তথ্যমন্ত্রী

‘টেলিভিশন শুধু বিনোদন বা সংবাদের জন্যই নয়, টেলিভিশন জীবন, সমাজ ও দেশ গঠনে কাজ করবে, সেটিই হোক বিশ্ব টেলিভিশন দিবসে আমাদের লক্ষ্য’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষ্যে এদিন দুপুরে রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত ‘বাংলাদেশে টেলিভিশন চ্যানেলের বিকাশ’ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। এটকো’র সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সহসভাপতি ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাষ্ট্রপতির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় এই সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও গৌরব সমুন্নত রাখবে : প্রধানমন্ত্রীর আশাবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আশা করে বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখবে। তিনি বলেন, ‘আপনারা (সশস্ত্র বাহিনীর সদস্যরা) যেন শৃক্সক্ষলা ও পেশাগত দক্ষতায় সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন সেটাই কামনা করি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ এর সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের নির্বাচনী মতবিনিময়

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। রবিবার (২১ নভেম্বর) বিকালে তিনি আশাশুনি সদরের ৬নং ওয়ার্ডের হাঁসখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা করেন। ভক্ত কুমার বৈরাগির সভাপতিত্বে এবং ধর্মদাশ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম। মতবিনিময় সভায় স্থানীয় শত শত মানুষজনবিস্তারিত পড়ুন
তালায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করার লক্ষ্যে মারপিট, খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের পুত্র ভুক্ত ভোগী সবুর আলী বিশ্বাস। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দরিদ্র অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। তালার জাতপুর মৌজার এস এ ১নং খতিয়ানে ৩৭১ দাগের .৩৯ একর খাস সম্পত্তিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শতবর্ষী বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কলারোয়ায় শতবর্ষী বীরমুক্তিযোদ্ধা মোহর আলী ইন্তেকাল করেছেন। উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা মোহর আলী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেলে আছরের নামাজের পর সুলতানপুর ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস টিম। সেসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীকে মুক্ত কর’- এই স্লোগান হৃদয়ে লালনের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত সড়কের ধারের ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ দিনের মধ্যে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের পুর্নবাসন করার দাবি বুধবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনা রোড মোড়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এ টি এম রইফ উদ্দীন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশেবিস্তারিত পড়ুন
নাভারনে উড়ন্ত ৩ ছিনতাইকারী পুলিশের খাঁচায়

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজার এলাকায় পন্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় নাভারন হাইওয়ে থানার পুলিশ ৩ জন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২)। নাভারন হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান জানান, রাত সাড়ে ৭টারবিস্তারিত পড়ুন

