শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করার লক্ষ্যে মারপিট, খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ্বাসের পুত্র ভুক্ত ভোগী সবুর আলী বিশ্বাস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দরিদ্র অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। তালার জাতপুর মৌজার এস এ ১নং খতিয়ানে ৩৭১ দাগের .৩৯ একর খাস সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। উক্ত সম্পত্তি ১নং খাস খতিয়ানে লিখিত ৩৭১ দাগের ৩৯ একর ভূমি হাল মালেক বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত। সরকারি নীতিমালা অনুযায়ী সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত প্রদানের ঘোষণা করলে আমি উক্ত সম্পত্তি আব্দুল জব্বারের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি। অতিকষ্টে সেখানে বসবাসের জন্য পাকাঘর নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ১৯৮১ সাল থেকে এখনো পর্যন্ত উক্ত সম্পত্তি আমার দখলে রয়েছে। কিন্তু একই এলাকার মৃত. সোনাই বিশ্বাসের পুত্র আফাজ উদ্দীন বিশ্বাস উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর জের ধরে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করিয়েছে আফাজ উদ্দীন। কোন অপরাধ না করেও মিথ্যা মামলার দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপর আমি আদালতে ১৪৫ ধারায় প্রতিকার চেয়ে আবেদন করলে আদালতে সেখানে নিষেধাজ্ঞা জারি করেন। এতে আফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে তারা ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রতিরাতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বাঁশ খুটি পুতে উল্টো আমাদের বিরুদ্ধে অপ্রচার চালায়। এছাড়া আমার বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে, ভাড়াটিয়া বাহিনী দিয়ে মারপিট, বাড়িঘর ভাংচুরসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে এই আফাজ উদ্দীন। তিনি আরো বলেন, আফাজ উদ্দীন কৌশলে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফাজ উদ্দীন অর্থশালী এবং প্রভাবশালী হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি, চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় আফাজ উদ্দীনের কবল থেকে তার দখলীয় সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন