Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের নয়া প্রো-ভিসি ড. নজরুল ইসলাম

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নতুন উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম। আগামী ৪ বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামাণ্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটি গত ১লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে। অধ্যাপক ড. ইসলাম ২৮ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবনে বাংলাদেশের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ইস্ট- ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং ইস্টার্নবিস্তারিত পড়ুন
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষ ২০১৫-১৬ সেশনের বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১টায় নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শতাধিক শিক্ষার্থী। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। যার কারণে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতেবিস্তারিত পড়ুন
এবার ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ কক্সবাজারে

দুর্বৃত্তের গুলিতে মেম্বার প্রার্থীর বড় ভাই ও জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যুর পর জানাজা শেষ হবার ৫ ঘণ্টার মাথায় আরেক ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে রেজাউল করিম রেজা নামে এক ইউপি সদস্য প্রার্থী আহত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) রাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজাউল করিম রেজা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপিবিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বাড়তে পারে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টা সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪বিস্তারিত পড়ুন
মানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান শিল্পমন্ত্রীর

মানবতার সেবায় অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। সোমবার সন্ধ্যায় (৮ নভেম্বর ২০২১) রাজধানীতে রোটারী ক্লাব অব গুলশানের ৪৬ তম অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রোটারী ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট নাদিরা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ্ ফারুকীসহ অন্যান্য রোটারিয়ানগণ বক্তব্য রাখেন। শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারা জীবন দেশের স্বাধীনতাবিস্তারিত পড়ুন
ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কার গ্রহণ করলেন দুই বাংলাদেশি

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী আর সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক। সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গত বছর। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ নভেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে একবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার

সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর অধীনে আবেদন ও নিষ্পত্তি বিষয়ক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক একেএম শফিউল আযম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবির জেলা সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুলবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা প্রতিবন্ধকতাগুলো (আরও যদি থাকে) খুঁজে বের করব এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করব। স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।বিস্তারিত পড়ুন
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ৮৩ শতাংশ ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৪১ হাজার ৫২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ১২ জন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। এ বছর খ ইউনিটে প্রথম হয়েছেন দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
খাদ্য নিরাপত্তা আরও বাস্তবমুখী ও শক্তিশালী করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতির বাংলাদেশে কৃষকের ফসলের নায্যমূল্য ও প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনা করে খাদ্য নিরাপত্তা আরও বাস্তবমুখী ও শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উন্নয়ন সংগঠন সুশীলন এর ৩০ বছর পূর্তির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভিশন ২০৪১ ও ডেল্টা পরিকল্পনাবিস্তারিত পড়ুন

