বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কার গ্রহণ করলেন দুই বাংলাদেশি

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী আর সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক।

সৈয়দ মোয়াজ্জেম আলীকে পদ্মভূষণ ও ড. এনামুল হককে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গত বছর।
ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৮ নভেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রয়াত মোয়াজ্জেম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তূহফা জামান আলী।
সশরীরে উপস্থিত থেকে পদ্মশ্রী গ্রহণ করেন ড. এনামুল হক। তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

এছাড়া চলতি বছর ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে বাংলাদেশের আরও দুই গুণী ব্যক্তিত্ব সনজীদা খাতুন ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীককে।
কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এতদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি ভারত সরকার। সম্প্রতি দেশটিতে মহামারি পরিস্থিতির উন্নতির কারণে সোমবার একসঙ্গে দু’বছরের বিজয়ীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শুধু সৈয়দ মোয়াজ্জেম আলী ও এনামুল হকের পুরস্কার গ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগ ’পদ্ম বিভূষণ’, ’পদ্মভূষণ’ ও ’পদ্মশ্রী‘ প্রাপ্ত হিসেবে মোট ১১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাতজন ‘পদ্ম বিভূষণ’, ১০ জন ’পদ্মভূষণ’ এবং ১০২ জন ’পদ্মশ্রী‘ পদক পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২৯ জন নারী, ১৬ জন প্রয়াত ও একজন ট্রান্সজেন্ডার রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা