সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দুর্নীতির মামলায় জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ নভেম্বর) মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আবুল কালাম আজাদের পক্ষে তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আগামী ২৩ জানুয়ারি (ধার্য তারিখ) পর্যন্ত অস্থায়ীভাবে জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আদালতের দুদক শাখার কর্মকর্তা জুলফিকার আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৭ অক্টোবরবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ গ্রহণে এখনই সঠিক সময়: ব্রিটিশ রানি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ গ্রহণে এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলেনে সোমবার একটি ভিডিও বার্তায় বিশ্ব নেতাদের জলবায়ু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। কপ-টোয়েন্টি সিক্স সম্মেলন সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আসক্ত হয়ে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গ্লাসগোতে ‘কপ টুয়েন্টি সিক্স’ এর দ্বিতীয় দিনেও সোমবারবিস্তারিত পড়ুন

সৌদি আরবে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু হচ্ছে

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে। উড়োজাহাজে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। খবর সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের। রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন। জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর রেপ্লিকা সংগ্রহ প্রদর্শন করবে জাদুঘরটি।বিস্তারিত পড়ুন

দুই বাসের অভারটেকে অটোরিকশা পিষ্ট, স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মনোহরগঞ্জ উপজেলার সাইকচাই গ্রামের মো. রহুল আমীন (৬০) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ছাত্রী সায়েম আক্তার (২০)। স্থানীয়বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের ৪ আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল, মমতার শুভেচ্ছা

পশ্চিম বঙ্গের উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এমন পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জনাইয়েছে আনন্দবাজার পত্রিকা। টুইটে মমতা তিনি বলেন, ‘জয়ী ৪ প্রার্থীকেই আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতিকে উপেক্ষা করে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বেসরকারি ফল অনুযায়ী, ৪ আসনেই বড় ব্যবধানে বিজেপিকেবিস্তারিত পড়ুন

কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না: গ্রেটা থানবার্গ

সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বলেছেন, কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না। সোমবারও সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত বিশাল এক বিক্ষোভ সমাবেশে গ্রেটা থানবার্গ এ কথা বলেন। খবর আরব নিউজের। পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা বলেন, আর কোনো কথার ফুলঝুরি শুনতে চাই না আমরা। আর কোনো ব্যাখ্যা বা প্রতিশ্রুতি নয়। এবার বাস্তবায়ন দেখতে চাই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তনবিরোধী আন্দোলনে যোগবিস্তারিত পড়ুন

নাইজেরিয়ায় ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন, বহু হতাহতের শঙ্কা

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি নির্মাণাধীন অভিজাত বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে একশর মতো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়। খবরে বলা হয়, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ধ্বংসাবশেষের মধ্যে নির্মাণশ্রমিকরা আটকে পড়েছেন। সোমবার রাতে ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। ব্রিটিশবিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলছে কপ-২৬ শীর্ষ জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ ফ্রান্সিসসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে এ সম্মেলন শুরু হয়। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরাইলের একজন মন্ত্রী। বিবিসি জানিয়েছে, সোমবার (১ নভেম্বর) কারিন এলহারার নামে ওই মন্ত্রীকে সম্মেলনস্থল থেকে ফিরে যেতে হয়। কারণ হিসেবে বলা হয়েছে- হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই। জলবায়ুবিস্তারিত পড়ুন

সাংবাদিক হত্যার ১০ ঘটনার ৯টিরই সাজা হয় না: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সাম্প্রতিক বছরগুলোয়, সংঘাত প্রবণ এলাকার বাইরে সংবাদকর্মীদের নিহত হওয়ার সংখ্যা বেড়েছে। অনেক দেশেই দুর্নীতি, পাচার, মানবাধিকার লঙ্ঘন কিংবা পরিবেশ সংশ্লিষ্ট বিষয়গুলো অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের জীবন ঝুঁকিতে পড়ছে। সাংবাদিক হত্যায় দায়মুক্তির প্রবণতা খুব বেশি। ইউনেসকোর তথ্য মতে, এ ধরনের ১০টি ঘটনার প্রায় নয়টিতেই কারও সাজা হয় না। ২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস। এ দিনটি উপলক্ষে এ সব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চার আসনের উপনির্বাচনে জয়ের পথে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার চার আসনে উপনির্বাচনের ভোট গণনা মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সবকটি আসনেই এগিয়ে আছে তৃণমূল। আগে দুটি ছিল তৃণমূলের দখলে এবং বাকি দুটি ছিল বিজেপির দখলে। এর মধ্যে ভোট গণনায় শান্তিপুর আসনে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তিনি বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে ১ লাখ ১৭ হাজার ৩৬ ভোটে পেছনে ফেলেছেন। দিনহাটা আসনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর চেয়ে ১বিস্তারিত পড়ুন