সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রতিবন্ধীর ফলের দোকান জ্বালিয়ে দেয়ার অভিযোগ

কলারোয়ায় এক প্রতিবন্ধীর ফলের দোকান দিনে দুপুরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিনা-গোয়ালচাতর বাজারে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী বাদী হয়ে কলারোয়া থানায় ফারুক হোসেন, ময়নুর রহমান, আব্দুর রব, লিটন, মফিজুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলারবিস্তারিত পড়ুন

শার্শার বাগুড়ীতে মহানবী (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা ও দোয়ানুষ্ঠান

শার্শার বাগুড়ী গ্রামে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম-মৃত্যু ও কর্মকয় জীবনী সম্পর্কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বাগুড়ী যুব কমিটির আয়োজনে সন্ধ্যায় বাগুড়ী দক্ষিণ পাড়া জামে মসজিদে এ দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম মৃত্যু ও কর্মকয় জীবনী সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বাগুড়ী দক্ষিণপাড়া জামেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

রংপুর পীরগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান এর নির্দেশনায় ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কলারোয়া উপজেলা শাখা। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে ছাত্রলীগের পার্টি অফিস থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কলারোয়া বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল রোডে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তৃতা দেন। এতে কলারোয়া উপজেলা ছাত্রলীগের কর্মী পলাশ হোসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় বিএনপি নেতা রকিব মোল্লা

কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব মোল্লা (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে সকাল ১০টার দিকে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালেবিস্তারিত পড়ুন

মেম্বার পদে ফরম সংগ্রহ করলেন সাংবাদিক আজিজুল ইসলাম

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শার উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি কায়বার ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই কায়বা ইউনিয়নের রুদ্রপুর ০১নং ওয়ার্ডের মেম্বার পদে ফরম সংগ্রহ করলেন নিষ্ঠাবান ও সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম। সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় গাঁজা ও ইজিবাইকসহ মাদক কারবারি আটক

যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আফজাল হোসেন মধু (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বাগআঁচড়া কলোনি মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক আফজাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া ২নং কলোনি মোড়ের পাকা রাস্তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক শামীম পারভেজ হৃদ রোগে আক্রান্ত, সুস্থ্যতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বৈশাখী টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ হৃদ রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীযের মধ্যে দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ যোহর সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিমবিস্তারিত পড়ুন

ঈদে মিলাদুন্নবী

বিশ্ব মানবতার আলোক বর্তিকা মহানবী (সাঃ)

বিশ্ব মানবতার আলোক বর্তিকা মহানবী (সাঃ) আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। সকল ঈদের চেয়েও উত্তম ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট তথা ১২ই রবিউল আওয়াল রোজ সোমবার হযরত মুহাম্মদ (সা:) পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের ৭ জুন, ১২ রবিউল আওয়াল ১১ হিজরী একই দিনে সোমবার ৬৩ বৎসর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতারবিস্তারিত পড়ুন

মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানে সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মও সেই কথাই বলে। নবী কারিমও (সা.) বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।’ আমরাও চাই, কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথাবিস্তারিত পড়ুন