Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে বেনাপোলে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আহবানে সাড়া দিয়ে যশোরের শার্শা উপজেলা সাংবাদিক মহলের পক্ষ হতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র নিকট উক্ত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন দাবীর স্মারকলিপি পত্রটি তুলে দেওয়া হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর নেতৃত্ব আহবানে সাড়াবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে
আশাশুনিতে বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে তখন একটি কুচক্রী মহলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশাশুনিতে মাস ব্যাপী জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, এসএপিপি আব্দুল গনি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাসব্যাপী ইঁদুর নিধনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নিম্নাঞ্চল টানা বৃষ্টিতে প্লাবিত

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা মৌসুমী বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত ১৮ অক্টোবর সকাল ৬ থেকে ১৯ অক্টোবর সকাল পর্যন্ত টানা বর্ষণে সাতক্ষীরার সদর, তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। ভেসে গেছে জমির ফসল, আমন বীজতলা, মাছের ঘের ও পুকুর। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্রবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে `সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের সম্পাদক আসাদুজ্জামানকে স্বপ্নসিঁড়ির অভিনন্দন

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের সম্পাদক ও হাজী মেয়াম উদ্দীন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে ঘোষণা প্রদান করেন। শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি নিয়েছেন সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা আজিজুর রহমান পলাশ, আ ন ম গাউছার রেজা, স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক, যুগ্ম আহবায়ক মঈনুর রহমান মঈন, সদস্য সচিব অতনুবিস্তারিত পড়ুন
পিএসসির প্রশ্ন ফাঁস করলে ১০ বছর জেল

পিএসসির প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর জেলের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া আইন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতরা সর্বোচ্চবিস্তারিত পড়ুন
ইন্টারনেট বা অ্যাপ থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে গুনতে হবে মাশুল

ইন্টারনেট বা অ্যাপ থেকে অন্য ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে গ্রাহককে মাশুল দিতে হয় না। তবে সেটি আর থাকছে না। এখন থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা মাশুল দিতে হবে গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে। একই সাথে এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে অর্থ উত্তোলনসহ কয়েকটি মাশুল নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নির্দেশনা আগে থেকে বহাল আছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলাবিস্তারিত পড়ুন
মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করা হয়। মামলাটি করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায়বিস্তারিত পড়ুন
আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সোমবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির আওতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সারা দেশের সব জেলা, মহানগর,বিস্তারিত পড়ুন

