রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে বেনাপোলে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আহবানে সাড়া দিয়ে যশোরের শার্শা উপজেলা সাংবাদিক মহলের পক্ষ হতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

১৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র নিকট উক্ত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন দাবীর স্মারকলিপি পত্রটি তুলে দেওয়া হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর নেতৃত্ব আহবানে সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলার তৃনমুল মফস্বল সাংবাদিক মহলের পক্ষ হতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সেই পরিপেক্ষিতেই উক্ত শার্শা উপজেলা হতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

পত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সদরের মফস্বল সংবাদকর্মী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, খোরশেদ আলম, মেহেদী হাসান, ইকরামুল ইসলাম, এস এম আব্দুল্লাহ, আশরাফুল সরদার ও মোঃ টিটু মিলনসহ আরো অনেকে।

উল্লেখ্য, সাংবাদিকদের অধিকার, দাবী, সুরক্ষা এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিএমএসএফ কাজ করে আসছে। সাংবাদিকরা প্রতিনিয়ত নানামুখী সমস্যায় পড়ছেই। তাই পেশাটির সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি খুবই জরুরী। তারই ধারাবাহিতায় আইনটি প্রনয়নের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সারাদেশ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে। আমরা আশা করছি তিনি (প্রধানমন্ত্রী) “সাংবাদিক সুরক্ষা আইন”টি প্রণয়নে উদ্যোগী হবেন।

সাংবাদিকরা আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইনটি প্রণয়ন করা হলে সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘মাদার অব মিডিয়া’ উপাধিতে ভুষিত করা হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সমূহের বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়।
এই দাবিতে বিএমএসএফ’র পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা