রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেম্বার পদে ফরম সংগ্রহ করলেন সাংবাদিক আজিজুল ইসলাম

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শার উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি কায়বার ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই কায়বা ইউনিয়নের রুদ্রপুর ০১নং ওয়ার্ডের মেম্বার পদে ফরম সংগ্রহ করলেন নিষ্ঠাবান ও সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম।

সাংবাদিক আজিজুল ইসলাম জানান, সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ একটি ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি ভোটারদের সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ রক্ষা করছেন, এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

তিনি আরো জানান, আমি সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। ওয়ার্ড এর প্রতিটি মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র
এলাকাকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে আজীবন পরিশ্রম করে যেতে চাই। ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জানি আল্লাহ সহায় থাকলে ও জনগণ আমার পাশে থাকলে, অন্য প্রার্থীরা যতই শক্তিশালী হোক না কেন, জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, আমি মেম্বার নির্বাচিত হলে আপনারা সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবেন, এবং আপনাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। মাদক-সন্ত্রাস নির্মূলে ও ইভটিজিং-বাল্যবিবাহ বন্ধ সহ আলোকিত সমাজ গড়তে কাজ করে যেতে চাই। তার পাশাপাশি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ভোট একটি নাগরিকের মূল্যবান অধিকার ও ভোট প্রয়োগ একটি ঈমানী দায়িত্ব। সামান্য অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। সুতরাং আসুন সবাই একসাথে কাজ করি ও আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য ও শৃঙ্খলাবদ্ধ ওয়ার্ড হিসেবে অত্র ইউনিয়নের ০১নং ওয়ার্ডকে গড়ে তুলি’।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ