Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘হিংসা ও অহংকার’ নেক আমল ধ্বংস করে

মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক দিক হলো হিংসা ও অহংকার। হিংসা এবং অহংকার মানুষের শান্তিপূর্ণ জীবনকে করে তুলে বিষময়। হিংসা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে করে তুলে দুর্বিষহ ও বিষময়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চল না, কেননা তুমি কখনই এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বতসমানও হতে পারবে না। (সুরা বনী ইসরাইল, আয়াত ৩৭)। সুরা হুজরাতের ১১ নম্বরবিস্তারিত পড়ুন
হেমন্তের শুরুতে শীতের ‘আগমনী বার্তা’

ষড়ঋতুর বাংলাদেশে কালের বিবর্তনে আর সময়ের প্রেক্ষাপটে তিনটি কালই দেখা যায়- শীত, বর্ষা, গরম। কিন্তু ষড়ঋতুর প্রেক্ষাপটের হেমন্তের শুরুতে শীতের পূর্বাভাস লক্ষ্য করা যায়। ইতোমধ্যে শীতের ‘পূর্বাভাসের’ হেমন্তের শুরু হয়েছে। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস মিলে যে ঋতু প্রতি বছর আমাদের দেশে আসে সে ঋতুকে আমরা হেমন্ত নামে জানি। যার কালপর্ব বাংলা বর্ষপঞ্জির কার্তিক ও অগ্রহায়ণ মাসব্যাপী। অর্থাৎ ১৭ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। হেমন্ত ঋতু ছয় ঋতুর চতুর্থ ঋতু। মাসবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বাংলাদেশি কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ২

সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এক কিশোরী। ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের পরই ওই কিশোরী পালাক্রমে ধর্ষণের শিকার হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ও পুলিশের হস্তক্ষেপে গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তিদের। শনিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। এদিনই তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে প্রশাসনের তরফে কিশোরীকে হোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, কাজের সন্ধানে বাংলাদেশের শরীয়তপুরের পুটিয়াকান্দি গ্রামের ১৭ বছরের একবিস্তারিত পড়ুন
রাঙ্গামাটিতে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

আসন্ন ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা (৫৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, ঘটনাটিবিস্তারিত পড়ুন
কংগ্রেস সভাপতি পদে ফিরে আসতে পারেন রাহুল গান্ধী

কংগ্রেস সভাপতি পদে ফিরে আসার ব্যাপারে আবার ভাবনা-চিন্তা করতে পারেন রাহুল গান্ধী। শনিবার (১৬ অক্টোবর) পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে দলের কার্যকরী সমিতির বৈঠকে তিনি এমনটাই জানিয়েছেন বলে দাবি এক দলীয় সূত্রের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। গত লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল। তারপর থেকে দলের অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন
শার্শার বাগুড়ী বেলতলায় চুরি বৃদ্ধি

যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগুড়ী গ্রাম ও বেলতলা বাজার এলাকায় গত এক মাসে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। স্থানীয়রা জানান, গত দুই মাসের মধ্যে বেলতলা বাজারে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। এছাড়াও গত (৩ অক্টোবর) রাতে বেলতলা বাজারে বাবলু ষ্টোর’র দোকানের চালের টিন কেটে নগদ অর্থ ও মালামাল সহ প্রায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা চোর চুরি করে নিয়ে যায়। গত ৫ দিনে একইবিস্তারিত পড়ুন
বাংলাদেশে ফিরলো জি বাংলা

দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জনপ্রিয় ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ক্লিন ফিড পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করার সুযোগ বাংলাদেশের আইনে নেই। সেই নিয়ম বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে গেলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর জি বাংলা, স্টারবিস্তারিত পড়ুন
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি ও প্রতিমা ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শনিবার বিকালে কলারোয়া পাইলট হাইস্কুলের সামনে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কে বা কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সেটার জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন চলাকালে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
দূর্গাপুজা: ৪ দিন বন্ধের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ৪ দিন ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এতে কর্মব্যস্ততা ফিরেছে বন্দরে। শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুর“ হয়। এর আগে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর শারদীয় দূর্গা পুজার ছুটিতে বন্দর বন্ধ ছিল। বেনাপোল বন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেনাপোলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটে সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ডস্থ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর রফিকুলবিস্তারিত পড়ুন

