Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শার্শায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক

যশোরের শার্শা থানার ফুলসারা এলাকা থেকে ২ (দুই) কেজি গাঁজা সহ প্লাবন হাসান (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়। আটক আসামি শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের কমোল মুক্তির ছেলে। যশোর (ডিবি) অফিসের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইদ্রিসুর রহমান, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই ইমদাদুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শার্শা থানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাণ সায়ের খালপাড় দখল ও ক্রেতা ঠকানোর প্রতিবাদ

অবৈধভাবে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালপাড় দখল করে পরিবেশ নষ্ট এবং নিন্মমানের কাপড় বিক্রয় করে ক্রেতাদের ঠকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি মোঃ গোলাম রসুল। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণ হচ্ছে প্রাণ সায়র খাল। সম্প্রতি সরকার কোটি টাকা খরচ করে প্রাণ সায়ের খাল খনন ও খালের দুইপাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন। কিন্তু খননের কয়েকবিস্তারিত পড়ুন
ফের ট্রায়ালে মেট্রোরেল

আবারও রাজধানীবাসী দেখল স্বপ্নের মেট্রোরেলের যাত্রা। সকালে দ্বিতীয়বারের মতো ট্রায়াল সম্পন্ন করল কর্তৃপক্ষ। ট্রায়ালে ৪টি স্টেশন ঘুরে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে ফিরে যায় মেট্রোরেলটি। স্বপ্নের মেট্রোরেলের অগ্রগতিতে যানজট থেকে মুক্তির অপেক্ষায় নগরবাসী। শনিবার (৯ অক্টোবর) সকালে নগরে মেট্রোরেল। হুইসেল বাজিয়ে লাল-সবুজ আর সাদার মিশেলে মেট্রোর কোচ যখন ভায়াডাক্ট স্পর্শ করে, দৃশ্যপটে তখন নগরবাসীর স্বপ্ন। এই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দ্বিতীয় দফায় ট্রায়াল হয়েছে। স্বপ্নের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় তাই তোবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে। তাই বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎসাহস প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৯ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে এ আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি। এ জন্য বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবওবিস্তারিত পড়ুন
ভাসানচরে মানবিক কার্যক্রমে জাতিসংঘ-বাংলাদেশ সমঝোতা স্বারক স্বাক্ষর

দীর্ঘ প্রতিক্ষার পর স্বাক্ষর হলো ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে মানবিক কার্যক্রম চালানোর বিষয়ে জাতিসংঘ-বাংলাদেশ সমঝোতা স্বারক। এর ফলে আনুষ্ঠানিকভাবে ভাসানচরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সমঝোতা স্বারক হয়। ভাসানচরে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ইউএনএইচসিআর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মধ্যে। এ চুক্তির মাধ্যমে কক্সবাজারের মতো ভাসানচরেও সার্বিক মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে ইউএনএইচসিআর। এবিস্তারিত পড়ুন
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহবিস্তারিত পড়ুন
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না : প্রধানমন্ত্রী

যারা নৌকার বিরোধিতা করবে তাদের আগামীতে দল ও জনপ্রতিনিধি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না। দলের সিদ্ধান্ত অমান্যকারীরা ভবিষ্যতে দলের কোথাও মনোনয়ন পাবেন না। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকারবিস্তারিত পড়ুন
গাবতলীতে ট্রলারডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর আমিনবাজারে কয়লার ঘাটে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। তাদেরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে। স্থানীয়রা বলেন, প্রথমে ধাক্কা লাগে, এরপর ট্রলারের ওপর দিয়েই বাল্কহেডটা চলে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। আর দেখা যায়নি।বিস্তারিত পড়ুন
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের কর্মচারী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের মো. বেলাল নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে। বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে স্বর্ণের বড় চালানসহ তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। শনিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে। স্বর্ণের বড় চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। বিমানবন্দর সূত্র জানা গেছে,বিস্তারিত পড়ুন
আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি বাতিল

জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইসরাইলের একটি আদালত। এর আগে বুধবার এক বিতর্কিত রায়ে মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছিল ইসরাইলের আরেকটি আদালত। বিতর্কিত এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর আল জাজিরার। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেছিলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করাবিস্তারিত পড়ুন

