Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন, বাংলাদেশকে বদলে দিয়েছেন

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন, তিনি বাংলাদেশকে বদলে দেবেন। কথা রেখেছেন। দেশে এখন বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি শ্রমিকরা সেখানে কর্মরত আছেন। শনিবার ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন। তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলেছিল। কিন্তু আজ তা বাস্তবে পরিণতবিস্তারিত পড়ুন
এবার শেখ সেলিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কাদের মির্জার

এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের পৌরমেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, সারা বাংলাদেশে প্রচার আছে, শেখ সেলিম ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত। আজকে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থেকে অনেকে গ্রেফতার হয়েছে। শেখ সেলিমদের হাত এত লম্বা, ওনারা আজকে ধরাছোঁয়ার বাইরে। শনিবার (২ অক্টোবর) রাত আটটায় নিজের ফেসবুক পেজের ৩১ মিনিট ৩২ সেকেন্ডের লাইভে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরেরবিস্তারিত পড়ুন
‘মানিকে মাগে হিথে’র শিল্পী ভারতে কনসার্টে আহত

ভাইরাল ‘মানিকে মাগে হিথে’ গানের শিল্পী ইয়োহানি আহত হয়েছেন। ভারতের কনসার্টের মঞ্চে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। কলম্বো গেজেটের প্রতিবেদনে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে ছিল তার প্রথম কনসার্ট। চোখের নিচে আঘাতের চিহ্নসহ একটি ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়োহানি ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান সেই ঘটনা। তিনি লেখেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই।বিস্তারিত পড়ুন
মুম্বইয়ে ক্রুজ-পার্টি: মাদক-সহ বলিউডের প্রথম সারির তারকার ছেলে আটক

যাত্রীর ছদ্মবেশে বিলাসবহুল ক্রুজে চেপে বসেছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র গোয়েন্দারা। মুম্বই বন্দর থেকে গোয়ার উদ্দেশে ক্রুজ রওনা দেওয়ার কিছু পরেই শুরু হল রাত পার্টি। মাদক সেবনে বুঁদ হয়ে গেলেন যাত্রীদের অনেকেই। তার পরই গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেললেন বেআইনি মাদক সেবকদের। বাজেয়াপ্ত করলেন মাদকও। এই প্রতিবেদন প্রকাশিক হওয়ার সময় পর্যন্তও তল্লাশি চলছে ওই ক্রুজে। খবর আনন্দবাজার পত্রিকার। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বলিউডের এক প্রথম সারির অভিনেতার ছেলেকেও আটক করেছেন তদন্তকারীরা।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য টিকা দেবে ডব্লিউএইচও

বাংলাদেশের ৪০ ভাগ মানুষের জন্য দ্রুত ভ্যাকসিন পাঠাতে সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার বিকেলে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডোস আধানম গাব্রিয়েসুস এর সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে এই সম্মতি প্রকাশ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের মধ্যে একটি দ্বি-পাক্ষিক বৈঠক শেষে এক বিবৃতিতে আজ শনিবার এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকবিস্তারিত পড়ুন
প্রবাসী কর্মীদের বিমানবন্দরে করোনা টেস্টের ফি ফ্রি

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমানবন্দরে প্রবাসী কর্মীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট ফি’র ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।বিস্তারিত পড়ুন
তালা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ এবং হলের বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে সেখানে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। এসব শিক্ষার্থীকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে, শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সবজির আধুনিক উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত সব্জির আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। শনিবার বেলা ১১টা থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধনকালে ড. এম.বিস্তারিত পড়ুন
আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষকে স্বপ্নসিঁড়ির শুভেচ্ছা

আশাশুনি সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসার আবুল কালাম আজাদ কে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরা। ২ অক্টোবর সন্ধ্যায় অধ্যক্ষের বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরার আহবায়ক নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য অহিদুল ইসলাম, এস এম বিপ্লব হোসেন, সদস্য (আইটি) ফাহাদ হোসেন, আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র কাজী সাহাব উদ্দীন সাজু প্রমুখ। এ সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪৪টি মন্দিরে দূর্গা দেবীতে তুলির টানে রঙের ছোয়া

আগামী ৬ অক্টোবর বুধবার মহালয়ের মধ্যে দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে ঘোড়ার পিঠে চড়ে দূর্গা দেবীর পৃথিবীতে আগমন ঘটাবে এবং চলে যাবেন দুলাই চড়ে। তাই সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে চলছে সাজ সাজ রব। সনাতন ধর্মবিশ্বাসীদেও সবচেয় বড় ধর্শীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের অন্য ধর্মের মানুষ এ উৎসবে অন্তভুক্ত হন নানাভাবে। আগামী ১১ অক্টোবর ৬ষ্টী তিথিতে দেবীদূর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপি দূর্গোৎসব।বিস্তারিত পড়ুন

