Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার দামোদারকাটি জামে মসজিদে অনুদান প্রদান

কলারোয়ার দামোদারকাটি শেখ পাড়া জামে মসজিদ উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্দকৃত ৫০ হাজার টাকা প্রদান করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সহ.সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। রবিবার (৩ অক্টোবর) জেলা পরিষদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অর্থ প্রদান অনুষ্ঠান ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ওই অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামোদারকাটি শেখ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ, পুন:রায় নির্বাচিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বাটকেখালী বাইতুল নূর হাফেজিয়া মাদ্রাসা, আল মদিনা হাফেজিয়া মাদ্রাসা, পুরাতন সাতক্ষীরা মদিনা মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষক এবং শিক্ষার্থীদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের প্রাক্তণ ছাত্র সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেরবিস্তারিত পড়ুন
শার্শার লাউতাড়ায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

যশোরের শার্শার লাউতাড়ায় বিশাল হা-ডু-ডু (কাবাডি) খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে লাউতাড়া যবুসংঘ আয়োজনে বাংলার ঐতিহ্যবাহি এই হা-ডু-ডু খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নুর বক্স। এ সময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। বিশাল হা-ডু-ডু খেলাটি দেখতে পেরে স্থানীয় বয়স্ক অনেকে যেনো কিছু সময়ের জন্য সেই ছোট্টবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলেন। ফিরেছিলেন শিশু-কিশোর বয়সের সেই ধূলো-মাটির আদরমাখা জীবনে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ববিস্তারিত পড়ুন
শ্যামনগর থেকে কালিগঞ্জে অভিজ্ঞতা বিনিময় সফর

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে শ্যামনগর উপজেলা থেকে কালিগঞ্জ উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর ৩ অক্টোবর সম্পন্ন হয়েছে। সফরে শ্যামনগর উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারি কমিশনার (ভূমি), শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর কালিগঞ্জ উপজেলার রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়। অভিজ্ঞতা বিনিময় সফরেরবিস্তারিত পড়ুন
যাত্রা জগতের সুপার স্টার মণিরামপুরের সেলিম রেজার ইন্তেকাল, শোক

যশোর জেলা যাত্রা ফেডারেশনের সাধারন সম্পাদক, মণিরামপুর উপজেলার গাংড়া গ্রামের বাসিন্দা ও যাত্রা জগতের বর্তমান প্রজন্মের দক্ষ অভিনেতা ও সুপার স্টার নায়ক সেলিম রেজা (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা…রাজিউন)। শনিবার (২ অক্টোবর- ২০২১) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম রেজা শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্যা গুনাগ্রাহী ভক্তগন রেখে গেছেন। জানা গেছে- মরহুম সেলিম রেজা দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন। মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকাহতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় শারদীয় দূর্গাপূজা উৎসবের আগমণী বার্তা

সনাতন ধর্মালম্বীদের বড় পার্বণ শারদীয়া দূর্গাপূজা আর ৯ দিন পরই উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজাকে সামনে রেখে কলারোয়ার বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরীতে মৃৎ শিল্পীরা দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। সরেজমিনে পৌরসভাধীন হরিতলা পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পী সঞ্জয় কুমার দাসসহ ২ জন পার্শ্ব মৃৎশিল্পী ঠাকুরের শরীরে বস্ত্র পরিধানে ব্যস্ত। দিনরাত ব্যস্ততার কথা বলে মৃৎশিল্পী জানালেন, এ বছর তিনি ৩টি পূজামন্ডপে প্রতিমা তৈরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া পূজাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাছের সাথে আলমসাধুর ধাক্কা, চালক নিহত

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কাজীরহাট ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জানায়, কলারোয়া পৌরসভার মুরারীকাটি গ্রামে বসবাসরত আশরাফ আলী (৫০) শনিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে আলমসাধূ চালিয়ে বাঁগআচড়া থেকে কলারোয়া অভিমুখে আসার পথে কাজীরহাট ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘটনাস্থলেই চালক আশরাফ আলী মৃত্যুবরণ করেন (ইন্না…রাজেউন)। নিহত আশরাফবিস্তারিত পড়ুন
সাংবাদিক থেকে জনপ্রতিনিধি: কলারোয়ায় অধ্যাপক এমএ কালামকে সংবর্ধনা

সাংবাদিক থেকে জনপ্রতিনিধি অধ্যাপক এমএ কালাম। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারোয়ার ৪ নম্বর লাঙলঝাড়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো ইউনিয়নের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন। এমএ কালাম কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শনিবার সংবর্ধনা দিয়েছে কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বিস্তারিত পড়ুন
দুর্যোগ প্রবণ এলাকা ঘুরে
সাতক্ষীরায় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র মতবিনিময়

সদস্যরা জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকা সরেজমিনে ঘুরে এসে অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেছে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা। শনিবার (২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,বিস্তারিত পড়ুন
শ্যামনগরের দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শনে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ

জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ সুন্দরবন সংলগ্ন রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামে সরেজমিনে পরিদর্শন করেছেন। শনিবার (২ অক্টোবর) রমজাননগর ইউনিয়নের ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যবৃন্দ সেখানে যান। এসময় এলাকার মানুষের জীবন যাপন বিষয়ে খোঁজ খবরসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাসবিস্তারিত পড়ুন

