শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর থেকে কালিগঞ্জে অভিজ্ঞতা বিনিময় সফর

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় পারস্পরিক শিখন কর্মসূচির প্রাতিষ্ঠানিকীকরণে শ্যামনগর উপজেলা থেকে কালিগঞ্জ উপজেলার ইউনিয়ন ভিত্তিক ভালো শিখন পরিদর্শনের জন্য অভিজ্ঞতা বিনিময় সফর ৩ অক্টোবর সম্পন্ন হয়েছে।

সফরে শ্যামনগর উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারি কমিশনার (ভূমি), শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় সফর কালিগঞ্জ উপজেলার রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে সম্পন্ন হয়।

অভিজ্ঞতা বিনিময় সফরের উদ্দেশ্য হলো- স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে ভালো কাজ চিহ্নিতকরণে সহায়তা করা, চিহ্নিত ভাল কাজসমূহকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া, এইচএলপি বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকিকরণ করায় সহায়তা দেয়া, স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে পুরষ্কৃত করা।

অভিজ্ঞতা বিনিময় সফরে রতনপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত ‘৩০টি ঋষি পরিবারের জন্য গণটয়লেট’, ‘ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগে সুপিয় পানি সরবরাহ কার্যক্রম” এবং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ‘গাঙ্গলিয়া সুপিয় পানি সরবরাহের কার্যক্রম’ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় কালিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম পরিদর্শনে টিমের সাথে যুক্ত হন এবং ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত ভালো কাজ গুলো কিভাবে, কখন, কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং বর্তমানে কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করেন।

সরেজমিনে পরিদর্শন শেষে সফরকারী শ্যামনগর উপজেলার ইউনিয়নের স্থানীয় সরকার জনপ্রতিনিধিগণ তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেন। পরিকল্পনায় নিজ নিজ ইউনিয়নে আগামী অর্থবছরে এই কাজগুলো কিভাবে রেপ্লিকেট করবেন তা নির্ধারণ করেন।

সফরে নেতৃত্বদেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, তিনি বলেন পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মসূচি শ্যামনগর উপজেলাতে বাস্তবায়নে উপজেলার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যহত থাকবে।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু স্থানীয় সরকার বিভাগের এনআইএলজি মাধ্যমে বাস্তবায়িত অভিজ্ঞতা বিনিময়ের সফরে অংশগ্রহণকারীদেরকে কারিগরি সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন