শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক থেকে জনপ্রতিনিধি: কলারোয়ায় অধ্যাপক এমএ কালামকে সংবর্ধনা

সাংবাদিক থেকে জনপ্রতিনিধি অধ্যাপক এমএ কালাম। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারোয়ার ৪ নম্বর
লাঙলঝাড়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো ইউনিয়নের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।
এমএ কালাম কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক।

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শনিবার সংবর্ধনা দিয়েছে কলারোয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কলারোয়ার সাংবাদিক জগতের জীবন্ত কিংবদন্তি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু নসর।

বিশেষ অতিথি ছিলেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শেখ কামাল রেজা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্রের সাবেক সহ-সভাপতি সাংবাদিক ডাক্তার আবু তাহের।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমদের সভাপতিত্বে ও সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংবর্ধনা আয়োজক কমিটির সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর সম্পাদক সুজাউল হক, মনিরুল ইসলাম মনি, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য আইয়ুব হোসেন, কলারোয়া সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার দেবাশীষ চক্রবর্তী বাবু, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, ধানদিয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুর, শেখ রাজু রায়হান, হোসেন আলী, সোহাগ হোসেন, মামুন হোসেন, শামীম হোসেন, সংবাদপত্র পরিবেশক সাংবাদিক রেজাউল ইসলাম, ওয়াহেদ আলী প্রমুখ।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত