Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাফরুল্লাহ চৌধুরী মাঝে মাঝে সভ্যতা, সুরুচির বাইরে কথা বলেন: রিজভী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক সময়ে বিএনপিকে নিয়ে নানা বক্তব্যের কড়া সমালোচনা করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উনাকে (জাফরুল্লাহ চৌধুরীকে) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবেই জানতাম। তিনি এখন বক্তব্য রাখেন, গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধ নীতি নিয়ে কি দহরম মহরম করেছেন তা মানুষের জানা আছে। আজকে তিনি জাতির বিবেক হয়েছেন, কে কি করবে না করবে, কার কি করা উচিত সেটার মাত্রা ছাড়িয়ে ছবকবিস্তারিত পড়ুন
রোহিঙ্গাদের জন্য ১৮ কোটি ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য আরো প্রায় ১৮ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বুধবার (২২ সেপ্টেম্বর) এ সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারেরবিস্তারিত পড়ুন
পুলিশের গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, আহত-২

নোয়াখালীতে আসামি বহনকারী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা পুলিশ সদস্যরা হলেন- রাকেশ ও বসন্ত। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাচ্ছিল। পথেবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৮ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল এলাকার ছোটআচঁড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রোকনুজ্জামান সহ পুলিশের একটি টিম বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামের মোঃ রায়হানের বাড়ীর পাশ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরে পলাতক আসামীর নাম ওবিস্তারিত পড়ুন
দুই কোটি টাকার সোনা জ্যাকেটের হাতায়!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে রাখা ২৫টি সোনার বারসহ সৌদি আরব প্রবাসী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার ওজন দুই কেজি ৯০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ রিপন। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানবিস্তারিত পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁর মান্দায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৮) নামে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানার পবা নতুন বাজার পাড়ার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল জেলার নিয়ামতপুর উপজেলার সাবাইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করেছেবিস্তারিত পড়ুন
জাতিসংঘে প্রধানমন্ত্রী এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত হওয়ায় এমপি রবির অভিনন্দন

বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় এমপি রবি বলেন, “জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় তথ্য অধিকারের ওপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োাজিত এই অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন। জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়নে সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য কার্টার সেন্টারের প্রোগ্রাম এন্ড এডমিনবিস্তারিত পড়ুন
বিইউপি শিক্ষার্থী পাটকেলঘাটার মেহেদী আর নেই

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনাল (বিইউপি) ছাত্র সাতক্ষীরার পাটকেলঘাটার মেহেদী (২২) ইন্তেকাল করেছেন। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডের সাবেক সেনা সদস্য ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের কলেজ পড়ুয়া পুত্র মেহেদী (২২) স্ট্রোকজনিত কারণে মঙ্গলবার আনুমানিক সাড়ে ৭টার দিকে এ মৃত্যবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। মেহেদী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনাল বিইউপি (অনার্স) ৩য় বর্ষে পড়ালেখা করতেন। তাদের গ্রামের বাড়ি তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা উথালী। বুধবার জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিকবিস্তারিত পড়ুন
অনিয়মের অভিযোগ: পুনরায় ভোট গণনার দাবি কলারোয়ার জালালাবাদের পরাজিত মেম্বার প্রার্থীর

এজেন্টদের বাহির করে দেয়া, ভোট কাস্টের সংখ্যা না জানানো, নিজের পাওয়া ভোটের সংখ্যা না জানানো ও রেজাল্টসিট না দেয়ার অভিযোগ করেছেন সদ্যসমাপ্ত কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের ফুটবল মার্কার পরাজিত মেম্বার প্রার্থী আরিজুল ইসলাম। তিনি অনিয়মের কারণে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ফলাফল স্থগিত কিংবা পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ ও দাবি জানান। লিখিত বক্তব্যে আরিজুল ইসলামবিস্তারিত পড়ুন

