সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার পানিকাউরিয়ায় ফুটবল টুর্নামেন্টে আটুলিয়া সেমিতে

কলারোয়ার পানিকাউরিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় ৩-১ গোলে বাগআঁচড়ার শংকরপুর ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আটুলিয়া ফুটবল একাদশ। মঙ্গলবার বিকালে পানিকাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই খেলার প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকে আটুলিয়া। গোল ২টি করেন ৩ নম্বর জার্সি পরিহিত খেলার সুমন হোসেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ব্যবধান বাড়ান একই দলের ৩১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ হোসেন। শংকরপুরের হয়ে একটি গোল করে ব্যবধান কমান ৭বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে হ্যাট্রিক জয়ী মেম্বার রওশন খাঁ আর নির্বাচন করবেন না

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ৮নং জয়নগর ও কৃপারামপুর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ তৃতীয় বার নির্বাচিত হয়েছেন। জানা গেছে, ২০০৬ সাল থেকে তার ইউপি নির্বাচন শুরু। সেখান থেকে নানা প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে নিষ্ঠা ও সততার সাথে কাজ করছেন জয়নগর ও কৃপারামপুর বাসীদের জন্য। তিনি টানা তিন বারের ইউপি সদস্য। শুরু থেকেই তিনি মোরগ প্রতিক পেয়ে নির্বাচন করছেন। এবারের নির্বাচনেও তিনি মোরগ প্রতিকের মেম্বর নির্বাচিত হয়েছেন। ইউপি সদস্য রওশন আলী খাঁবিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রথম মহিলা ইউপি চেয়ারম্যান বিশাখা সাহাকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহা ভোটার ও নেতাকর্মিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। বিশাখা তপন সাহা এবারের নির্বাচনে সাতক্ষীরা জেলার একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জয়নগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মৃত তপন কুমার সাহার সহধর্মিনি। সোমবার রাতে ও মঙ্গলবার দিনভর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সাথে ভোটারদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে যে প্রার্থী যত ভোট পেলেন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০) সেপ্টেম্বর দিনভর বৃষ্টি আর কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে বেশিররভাগ ইউনিয়নে অনেকটা নির্বিঘ্নে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণে ভোটারাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ১০টি ইউপি চেয়ারম্যান পদে ৪ টিতে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী ও অপর ৬ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ৮ টিতে নিজ দলীয় নেতা ও ২ টিতেবিস্তারিত পড়ুন

যশোর-বেনাপোল মহাসড়কের পাশের হাজারো মরা গাছ এখন মরণফাঁদ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল। এ বন্দর থেকে প্রতিদিন শতশত পণ্যবাহি ট্রাক চলাচল করে যশোর-বেনাপোল মহাসড়কে। কোটি কোটি টাকার পণ্য নিয়ে এপথে দেশের বিভিন্ন স্থানে যেতে হয়। এই মহাসড়কের পাশে মরা গাছ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। চরম ঝুঁকিতে রয়েছে শতবর্ষী অনেক গাছ। নেই কোন পাতা, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে প্রায় গাছ। সমস্ত শাখা প্রশাখা গুলো আঁকড়ে ধরে আছে আগাছারা। প্রতিনিয়ত ভেঙে পড়ছে গাছ গুলো। এতে ঘটছে দূর্ঘটনা। সড়কের দুই পাশে দাড়িয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অনাটন আর চিকিৎসার অভাবে মৃত্যুপথযাত্রী এক বীর মুক্তিযোদ্ধা

যশোরের শার্শা উপজেলার বেলতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য রুহুল আমিন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থের অভাবে ঠিক মতো চিকিৎসা নিতে পারছেন না তিনি। কথাও বলতে পারেন না। বোবা হয়ে পড়ে আছেন বিছানায়। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন অন্যের দিকে। একসময় কাঁধে রাইফেল তুলে নিয়েছিলেন, আর এখন অন্যের কাঁধে ভর করে চলতে হয়। অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছেন না এই বীর সেনা। এক কথায়বিস্তারিত পড়ুন

১৫ দফা দাবিতে বেনাপোল বন্দরে ট্রাক শ্রমিকদের কর্মবিরতির ডাক

১৫ দফা দাবি আদায়ের লক্ষে ৩ দিনের কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত ৩ দিন সব ধরনের পণ্যবাহী যানবাহন চলবে না বলে সংগঠনটির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান ও সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, এ কর্ম বিরতিকে সমর্থন জানিয়ে বেনাপোল বন্দর এলাকায় লিফলেট বিতরণবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট হোমিও চিকিৎসক, সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ডা.আনিছুর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গার নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ পুত্র, ৬ কন‍্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ডা. আনিছুর রহমান বালিয়াডাঙ্গা সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবুরবিস্তারিত পড়ুন

বৃষ্টি হলেই কলারোয়ার পিছলাপোল স্কুল চত্বরে হাটু পানি

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহি পিছলাপোল গ্রামে পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। একটু খানি বৃষ্টি হলেই বিদ্যালয় চত্বরের মাঠে হাটু পানি বেধে যায়। এমনকি বিদ্যালয়ের ভবনের বারান্দায় পানি ছুঁইছুঁই অবস্থা বিরাজ করে। পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা কলারোয়া নিউজ কে বলেন, বিগত ৩/৪ বছর যাবত বর্ষা হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে যায়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। পাঠদান চরমভাবে ব্যাহত হয়। এ বছর করোনার জন্য ক্লাস বন্ধবিস্তারিত পড়ুন

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী এ পুরস্কার গ্রহণ করে বলেন— তিনি বাংলাদেশের জনগণকে এটি উৎসর্গ করছেন।’ মোমেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের পরবিস্তারিত পড়ুন