Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইউএন গার্ডেনে বঙ্গবন্ধুর নামে বেঞ্চ উৎসর্গ ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের উত্তর লনের বাগানে একটি বেঞ্চ উৎসর্গ এবং সেই সঙ্গে একটি বৃক্ষরোপণকে ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি এ বৃক্ষরোপণ করেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বৃক্ষটাও শতবর্ষের ওপর টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে। শেখ হাসিনা বলেন, জাতির পিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালা ও কলারোয়ার ২১ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সোমবার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- কলারোয়া উপজেলা (১০টি ইউনিয়ন): সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নে মো: রবিউল হাসান (নৌকা), জালালাবাদ ইউনিয়নে মাহাফুজু রহমান নিশান (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), কয়লায় শেখ সোহেল রানা (স্বতন্ত্র), লাঙ্গলঝাড়ায় অধ্যাপক এম এ কালাম (নৌকা), সোনাবাড়িয়ায় বেনজির আহমেদ (নৌকা), চন্দনপুরে ডালিম হোসেন (স্বতন্ত্র, আ.লগি বিদ্রোহী), হেলাতলায় মো: মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), জয়নাগর ইউনিয়নে বিশাখা তপনবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি এমএ কালাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত, ফুলেল শুভেচ্ছা

কলারোয়া উপজেলার ৪নং লাঙলঝাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম। বিজয়ী হওয়ার পর সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সেখানে অবস্থানরত সাংবাদিকরা। সাংবাদিক নেতা দ্বিতীয়বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লাঙলঝাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সরদার জিল্লুর, জুলফিকার আলী, আদিত্য কুমার, রাজু রায়হান প্রমুখ।বিস্তারিত পড়ুন
তালায় ইউপি নির্বাচনে নৌকা-৫, বিএনপি-২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত-১, বিদ্রোহী-২

তালার ১১টি ইউনিয়নে বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে, বড় ধরনের কোন সমস্যা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে৷ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ৫জন, বিএনপি দলীয় প্রার্থী ২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত দলীয়-১ এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী-২জন নির্বাচিত হয়েছেন৷ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে৷ ১১টি ইউনিয়নের মধ্যে ধানদিয়া ইউনিয়নে বিএনপির মো. জাহাঙ্গীর আলম আনারস প্রতিক নিয়ে বে-সরকারীবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও একজন সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে সোনাবাড়িয়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেখানে উত্তেজনা বিরাজ করছে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং

কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। উপজেলার ১০টি ইউনিয়নে ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে সভায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নানান সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ববিস্তারিত পড়ুন
বিজেপি থেকে তৃণমূলে বাবুল সুপ্রিয়

মন্ত্রিত্ব হারিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। এবার সবাইকে খানিকটা অবাক করে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের পতাকা হাতে তুলে নেন বাবুল সুপ্রিয়। এসময় তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়েছেন আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। তারপর মন্ত্রিত্ব কেড়েবিস্তারিত পড়ুন
অনুষ্ঠান বন্ধ
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চাঁদাবাজির প্রতিষ্ঠান, দলের নাম ভাঙ্গায় : ওবায়দুল কাদের

‘মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ’ নামে একটি সংগঠনের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার প্রজন্ম লীগ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ওবায়দুল কাদেরের নির্দেশনার পর সড়ক থেকে প্রজন্ম লীগের মঞ্চ সরিয়ে নেওয়া হয়। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সরঞ্জামাদিও সরিয়ে নিতে দেখা যায়। সভায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে কিছুক্ষণ অগে খবরবিস্তারিত পড়ুন
১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা ২০ দিনের মধ্যে

আগামী ২০ দিনে মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার টিকা দেওয়া হবে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ওবিস্তারিত পড়ুন
পত্রদুত পরিবারের পক্ষে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

বীর মুক্তিযোদ্ধা শহিদ স. ম আলাউদদ্দীনের প্রতিষ্ঠিত সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদুত পত্রিকার পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দৈনিক পত্রদুত পত্রিকার নিজস্ব প্রতিনিধি সেলিম হোসেনের আয়োজনে কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা মাস্ক বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত ছিলেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

