রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা ২০ দিনের মধ্যে

আগামী ২০ দিনে মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইজার টিকা দেওয়া হবে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। আর এই করোনা নিয়ন্ত্রণ এমনি এমনি হয়নি; এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিলো যুক্তরাজ্য। তবে সেখান থেকে আমাদের দেশের নাম এখন বাদ দেওয়া হয়েছে। এটা আমাদের দেশের জন্য সুখবর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। এর মধ্যে দেড় কোটি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। চীন থেকে ৬ কোটি টিকা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই টিকার দাম সাড়ে তিন হাজার কোটি টাকা যা আমার অর্ডার দিয়েছি। আমরা ডাব্লিউএইচও’র সঙ্গে আরও ১০ কোটি টিকা নেওয়র জন্য চুক্তি করেছি। এর দাম সাড়ে ৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাত্র ১৫ দিনের ব্যবধানে এই টিকার অর্ডার দিতে পেরেছি।

তিনি বলেন, এখনো অনেক দেশ টিকা দিতে পারেনি, টিকা দিতে পারেনি বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতায় নেই। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা শোচনীয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সফলভাবে টিকার কার্যক্রম চালাতে পারছি।

মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা