Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দকে রাজগঞ্জ প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

প্রেসক্লাব যশোর-এর নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দদেরকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাব-এর সাংবাদিকবৃন্দ। শনিবার (১১ সেপ্টেম্বর-২০২১) রাতে প্রেসক্লাব যশোর-এর সভাপতির নিজ বাসভবনে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোর-এর সহসভাপতি মোঃ নুর ইসলাম, নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান মিলন, নির্বাহী সদস্য শহীদ জয়, আজাদ, রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যর্থনা অনুষ্ঠান

প্রায় ১৮ মাস পর স্কুল-কলেজ খুলেছে। সাতক্ষীরাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ক্লাসরুম সাজানো হয়েছে বেলুন ও রঙিন কাগজ দিয়ে। শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয় চকলেট ও ফুল দিয়ে। ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু: শিক্ষার্থীদের বরণ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা নবারুণবিস্তারিত পড়ুন
তালার শালিখা কলেজে মাস্ক ও লিফলেট বিতরণ ছাত্র ঐক্য ফাউন্ডেশনের

প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুললো ১২ সেপ্টেম্বর রবিবার। শিক্ষা প্রতিষ্ঠানের খোলার দিন করোনা ভাইরাস মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতন করতে ও স্বাস্থ্যবিধি মানার জন্য তালা উপজেলার শালিখা কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করলো সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ছাত্র ঐক্য ফাউন্ডেশন। কলেজর অধ্যক্ষ বিধান কুমার সাধু, অধ্যাপক মাহবুবুর রহমানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। ছাত্র ঐক্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের প্রথম পরিচিতি সভা, আলোচনায় ইউপি নির্বাচন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারের যমুনা হলের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় কোন এজেন্ডা না থাকলেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলের অন্তর্দ্বন্দ নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে কলারোয়া ও তালা উপজেলার ইউপি নির্বাচন বিষয়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। পাশাপাশিবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলায় নৌকার নির্বাচনী পথসভা

আসন্ন ইউপি নির্বাচনে কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন আ.লীগের আয়োজনে নৌকা প্রতীকের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেলাতলা বাজার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, নৌকা প্রতীকের প্রার্থী সরদার আনছার আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছির দুই আ.লীগ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবীতে সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীদের আয়োজনে ইউনিয়ন আ.লীগ নেতা ও চেয়ারম্যান পদ প্রার্থীদ্বয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে স্মারক লিপি প্রদান করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুছ, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মধু সূধনবিস্তারিত পড়ুন
খুলনায় নৌকার বিদ্রোহী প্রার্থীরা সাময়িক বহিষ্কার

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। নৌকার বিরুদ্ধে দলীয় বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় থাকা নেতাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন
আরো খবর..
কেশবপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে সার্বিক বিষয় নিয়ে শনিবার দুপুরে এক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ কুমার মল্লিক,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জনতা ব্যাংকার্স পরিষদের ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জেবিএল, সাতক্ষীরা এরিয়া কমিটি কর্তৃক শনিবার সকালে পিটিআই মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথম ম্যাচে সকাল সাড়ে ৮টায় লড়াই হয় কপোতাক্ষ ফুটবল একাদশ (পাটকেলঘাটা, তালা ও সেনেরগাতী শাখার সমন্বয়ে গঠিত দল) বনাম বলাকা ফুটবল একাদশ (সাতক্ষীরা কর্পোরেট ও আগরদাড়ী শাখার সমন্বয়ে গঠিত দল)। দ্বিতীয় ম্যাচে সকাল ১০ টায় সুন্দরবন ফুটবল একাদশ (শ্যামনগর, কালিগঞ্জ,বিস্তারিত পড়ুন
যশোর সদর উপজেলায় নৌকার টিকিট পেলেন মোস্তফা ফরিদ আহমেদ

যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকার মাঝি হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তার নাম ঘোষণা করা হয়। সদর উপজেলার এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩২ জন। এর মধ্যে যশোরের রাজপথের লড়াকু সৈনিক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদবিস্তারিত পড়ুন

