শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যর্থনা অনুষ্ঠান

প্রায় ১৮ মাস পর স্কুল-কলেজ খুলেছে। সাতক্ষীরাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ক্লাসরুম সাজানো হয়েছে বেলুন ও রঙিন কাগজ দিয়ে। শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হয় চকলেট ও ফুল দিয়ে।

১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু: শিক্ষার্থীদের বরণ

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজি।

এসময় আরো উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক নাজমুল লায়লা বিথী, লিপিকা রাণী, মাওলানা আক্তার হোসেন, কবির আহমেদ, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওর, সিরাজুল ইসলাম, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, রোজিনা বুলি, দের্বরত কুমার মন্ডলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক তৈয়েবুর রহমান।

শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে ডা. জতি দাশ, শাহিনুর খাতুন, ভোলা নাথ বোদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী