শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪২ তম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত হলেন তালার নয়ন ও মনি মোহন

সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সহকারী সার্জন হিসেবে চূড়ান্তভাবে নিয়োগের জন্য শুপারিশপ্রাপ্ত হয়েছে।

নয়ন তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শেখ মো. মিজানুর রহমান ডাবলুর ছেলে এবং মনি মোহন ঘোষ জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে। খালিদ হাসান নয়নের চাচা শিক্ষক শেখ মাহাবুবুর রহমান লাভলু জানান, ছোট বেলা থেকেই নয়ন অত্যন্ত মেধাবী ছিল। সে ২০১১ সালে তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২০১৩ সালে তালা সরকারি কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। ২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ৭০৪ তম স্থান অধিকার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সে সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৯৮ তম স্থান অধিকার করেছে।

অপরদিকে মনি মোহন ঘোষ জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে সে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে তালা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। ২০১৩-২০১৪ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১২২ তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজের একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এমবিবিএস ডিগ্রী অর্জন করে। সদ্য প্রকাশিত ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ফলাফলে ৬৩৫ তম স্থান অধিকার করেছে। খালিদ হাসান নয়ন ও মনি মোহন ঘোষ সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শিক্ষক, পরিচিতজন ও এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থী।

একই রকম সংবাদ সমূহ

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত