Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১২ সেপ্টেম্বর থেকে যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

১২ সেপ্টেম্বর (রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক তাদেরকে করোনা পরীক্ষার মাধ্যমে হলে সিট দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ও তাঁদের কর্মজীবনে প্রবেশের পথ সুগম করতে গত ২৮ আগস্ট যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক জরুরি বৈঠকেবিস্তারিত পড়ুন
বিদেশে না, তবে বাড়তে পারে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না। তবে পুনরায় আরো ছয় মাস বাড়তে পারে তার বর্তমান মুক্তির মেয়াদ। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও বিদেশে যাওয়ার অনুমতি দিতে চায় না সরকার। এই মুহূর্তে এ বিষয়ে কিছু ভাবছে না সরকার। খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ছয় মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। বাসায় থেকে তিনি যেভাবে চিকিৎসা নেওয়ারবিস্তারিত পড়ুন
মহিলা দলের কোন্দলে ক্ষোভ
খালেদার মুক্তি, নিরপেক্ষ সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বর্তমান সরকারকে অনেকগুলো শর্ত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন গঠন ছাড়া দেশে আগামীতে জাতীয় নির্বাচন হবে না। গত দুদিন আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার দুপুরে এক আলোচনাসভায় অংশ নেন মির্জা ফখরুল। সেখানে তিনি বলেন, উনি (শেখ হাসিনা) নির্বাচনের কথা বলেছেন, তারবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুল জেগে জেগে স্বপ্ন দেখেন : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, নিজ দলের কর্মীদের দ্বারাই তারা সমালোচিত। যে দলের এই অবস্থা, সেই দলের মহাসচিব হুইসেল বাজালেই মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কোনো একটি অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে সে অনুষ্ঠান পন্ড করে দেয়। মির্জাবিস্তারিত পড়ুন
৯টি উপজেলা এবং ১টি পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন যারা

স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৯টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেলবিস্তারিত পড়ুন
অধ্যাপক ডা. প্রাণ গোপাল কুমিল্লা-৭ উপনির্বাচনে নৌকার মাঝি

কুমিল্লা-৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এর আগে গত ৪ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
মমতার বিরুদ্ধে প্রচারে নামবেন না বিজেপির বাবুল সুপ্রিয়

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে অংশ নেবেন না বিজেপির সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির তারকা প্রচারকদের তালিকায় তার নাম থাকলেও প্রচার করবেন না তিনি। এমন সিদ্ধান্ত দলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী বাবুল সুপ্রিয়। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় তিনি স্পষ্ট করেন, রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্ন নেই। শুক্রবার গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রামডাক্তার কমিটির পরিচিতি সভা

সাতক্ষীরায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পরিচিতি সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে আরএমপি সোসাইটির কলারোয়া উপজেলার শাখার সহ সভাপতি গ্রাম ডা: আব্দুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, ডা: হাবিবুর রহমান, সদর হাসপাতালের মেডিছিন অফিসার ডা: মাসুম ভুইয়া, সংগঠনের সভাপতি গ্রাম ডা: মিজানুর রহমান ডবলু, কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডা: মো: আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডা:বিস্তারিত পড়ুন
দেশে পৌঁছেছে সিনোফার্মের আরো ৫৪ লাখ ডোজ টিকা

ক্রয় চুক্তির আওতায় চীন থেকে আরো ৫৪ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছেছে। চীন থেকে এক সঙ্গে এই প্রথম এত টিকা দেশে আসলো। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা চীন থেকে আসা টিকা গ্রহণ করেন। এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি প্রধান এবং মন্ত্রী কাউন্সিলর হুয়ালংবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ত্রিশালে বেচুতিয়া বেপারী বাড়ি কবি নজরুল জাদুঘর অডিটোরিয়ামে জাতীয় কবি নজরুল ইসলাম-এর ৪৫তম মৃত্যুবাষিকী উপলক্ষে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এএন এম শোভা মিয়া আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ও উপজেলা আ.লীগের যুগ্মবিস্তারিত পড়ুন

