সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যাপক ডা. প্রাণ গোপাল কুমিল্লা-৭ উপনির্বাচনে নৌকার মাঝি

কুমিল্লা-৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও দলের কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের দলীয় এমপি অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। এরপর প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর এই আসনে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ