Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় টমেটো মাঠ পরিদর্শনে রবিবার আসছেন কৃষি মন্ত্রী

সাতক্ষীরার কলারোয়ায় রোববার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি আসছেন। তার এ আগমন উপলক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী মাননীয় কৃষি মন্ত্রীর সফর সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, মাননীয় কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি সরকারি সফরসূচি অনুযায়ী তিনদিন যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলা সফরবিস্তারিত পড়ুন
প্রীতি ফুটবল ম্যাচে কেশবপুরের বরনডালীকে হারালো কলারোয়ার চন্দনপুর

কেশবপুরের বরনডালিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে কলারোয়ার চন্দনপুর ফুটবল একাদশ। বরনডালি হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে অতিথি দল। খেলার প্রথমার্ধে চন্দনপুরের পক্ষে ১ম গোলটি করেন আশরাফুল। ২য় গোলটি করেন সাব্বির। আর বরনডালি ফুটবল একাদশও ২টি গোল করলে ২-২ গোলে ড্র থেকে মধ্যবিরতীতে যায় ম্যাচটি। বিরতির পর দ্বিতীয়ার্ধে চন্দনপুরের শিহাব ১টি গোল করেন। ফলে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলে স্বাগতিকদের হারিয়ে জয়ের আনন্দে বাড়ি ফেরেনবিস্তারিত পড়ুন
১২ সেপ্টেম্বর কলারোয়ায় আসছেন কৃষিমন্ত্রী

১২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়ায় আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি। তার আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী কৃষিমন্ত্রীর সফর সফল করতে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সরকারি সফরসূচি অনুযায়ী আগামী ১১-১৩ সেপ্টেম্বর শনিবার-রবিবার ও সোমবার পর্যন্ত যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলা সফর করবেন।বিস্তারিত পড়ুন
কেশবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের কেশবপুরে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী শুক্রবার সকালে ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি মোড় এলাকায় হাসানপুর অভিমুখী ওই মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩ আসামি গ্রেপ্তার

কলারোয়ায় ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি পারিখুপি গ্রামের লুৎফর রহমানের ছেলে ইয়াছিন সরদার(৪৬), ঝিকরা গুচ্ছ গ্রামের মৃত ইন্তাজ আলী গাজীর পুত্র কামাল গাজী (৩০) ও অপর একজন নিয়মিত মামলার আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারদের শুক্রবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরার বিজ্ঞবিস্তারিত পড়ুন
ডুবে আছে সাতক্ষীরা উপকূল: টেকসই বেড়িবাঁধের দাবিতে ধর্মঘট

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দরগাতলা গ্রাম। সন্তান জন্ম দিতে গিয়ে হাসপাতালে মারা এই গ্রামের হাবিবুর রহমানের (৩০) স্ত্রী সাদিয়া সুলতানা (২২)। ভূমিষ্ট নবজাতক নিয়ে পরিবার যতটা চিন্তিত, তারচেয়ে বেশি চিন্তিত মৃত নারীকে দাফন করা নিয়ে। আম্পানের পর থেকে ঘরে হাটু পানি। মাঁচা করে বসবাস করছে সাদিয়ার পরিবার। চারিদিকে পানি আর পানি। তাই দূরের গ্রামে দাফন করা হয় গৃহবধূকে। একই উপজেলার প্রতাপনগর গ্রামের মাহমুদুল হাসান (৩৫)। গেল জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়েবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভুয়া ডাক্তার ও পিতার প্রতারণা, প্রতিবাদে মানববন্ধন

শুক্রবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলোচিত ভূয়া ডাক্তার প্রতারক রেজাউল করিম ও পিতা দালাল শামছুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ এলাকাবাসী। সালাউদ্দিন ও মামুন বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধন থেকে একাধিক ভুক্তভোগী, প্রতারনার মাধ্যমে ডাক্তার খেতাব লাগিয়ে গ্রামের সহজ সরল মানুষকে অপচিকিৎসা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া রেজাউল করীমের শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে একজন ভুক্তভোগী রেজাউলের প্রতারণার আকড়া কোহিনূর হোমিও চিকিৎসালয়ের নিজস্ব মোড়কে ঔষধ এর নমূনা প্রদর্শন করেন। যারবিস্তারিত পড়ুন
টি–টোয়েন্টি বিশ্বকাপ: মাহমুদউল্লাহ’র নেতৃত্বে বাংলাদেশ দল

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামি ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহ’র নেতৃত্বে ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ। বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনবিস্তারিত পড়ুন
নৌকার বিরুদ্ধে নির্বাচন
কলারোয়ার লাঙলঝাড়ায় ওয়ার্ড আ.লীগের দুই নেতাকে বহিষ্কার

কলারোয়ার ৪নং লাঙলঝাড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এম এ কালাম এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন স্বাক্ষরিত দলীয় প্যাডে ৮ সেপ্টেম্বর রাতে ওই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে- ‘আগামি ২০ সেপ্টেম্বর-২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন কার্যক্রমে বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করা ও দলীয়বিস্তারিত পড়ুন
আত্মকর্মসংস্থানে এই প্রথম কলারোয়ায় ‘ফ্রিল্যান্সিং ট্রেনিং’

একটি দিন শুরু হয় একেকটি নতুন দিনের সূচনা নিয়ে, নতুন কিছুর প্রত্যয়ে। দিন-যুগ পাল্টেছে-পাল্টাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে, তাল মিলিয়ে গোটা বিশ্ব আজ অবাক বিস্ময়ে ইন্টারনেট-অনলাইন জগতে। সেই জগতে নিজেকে পরিপূর্ণরূপে সম্পৃক্ত করতে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। আত্মসম্মানের সাথে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ফ্রিল্যান্সিং সেক্টরে। নানান কর্মসংস্থানের প্রতিযোগিতামূলক নানান রকমের ঝক্কিতে বিপর্যস্ত যখন অনেকেই তখনই ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার প্রয়াসে সাতক্ষীরার কলারোয়ায় যাত্রা শুরু হয়েছে ফ্রিল্যান্সিং ট্রেনিং। চাকরির সোনারবিস্তারিত পড়ুন

