Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মৎস্য সপ্তাহে সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্তকরণ

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদ্যাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের পুকুরে সদর উপজেলা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫কেজি দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার সজীববিস্তারিত পড়ুন
‘কক্সবাজারকে সাজানো হবে সিঙ্গাপুর-ব্যাংককের আদলে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। সিঙ্গাপুর-ব্যাংককের আদলে সাজানো হবে কক্সবাজারকে। রবিবার (২৯ আগস্ট) গণভবন থেকে রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জলভাগের উপর দিয়ে রানওয়ে নির্মিত হতে যাচ্ছে। চলছে এক্সক্লুসিভ জোনসহ ইকোট্যুরিজম ও রেললাইনের কাজ। এসবের পূর্ণতার অন্যতম অনুষঙ্গ আন্তার্জাতিক বিমানবন্দর। স্থলের পাশাপাশি সমুদ্রেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করলো ফাস্ট সিকিউরিটি ব্যাংক

সাতক্ষীরার কালিগঞ্জে ঘুর্ণিঝড় “ইয়াস” এর প্রভাবে ক্ষতিগ্রস্থ উপজেলার ৩টি ইউনিয়নের প্রতিবন্ধী, হতদরিদ্র ও অসহায় ১শ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হয়েছে। ফাস্ট সিকিউরিটি ব্যাংক কালিগঞ্জ শাখার অর্থায়নে ও সুশীলনের সার্বিক সহায়তায় ওই সামগ্রি বিতরণ করা হয়। রবিবার (২৯ আগস্ট) সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন- ঘর্ণিঝড় ইয়াসবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী বছরের ডিসেম্বরে

দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেছেন। রোববার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ডিপোর ভায়াডাক্টে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামেবিস্তারিত পড়ুন
ঢাকায় রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুৎসা রটানো ও তার মাজার নিয়ে কটুক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর ১২ টার দিকে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছুদূর এগিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের তহবিলে জমা রয়েছে ৫০ কোটি ৭৩ লাখ টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত বছর দলটির আয় কমেছে ৫১ শতাংশ এবং ব্যয় বেড়েছে ২১ শতাংশ। আগারগাঁও নির্বাচন ভবনে রোববার দুপুরে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয় ও লেনদেন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ সময়ে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ওবিস্তারিত পড়ুন
বাগআঁচড়া ৩নং ওয়ার্ড আ.লীগের দোয়া ও আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকালে উপজেলার পিঁপড়াগাছি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রফিক মোড়লের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চাচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজবিস্তারিত পড়ুন
৩০ আগস্ট শুভ জন্মাষ্টমী

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৩০ আগস্ট (সোমবার) জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব। ধর্মানুসারে, ঈশ্বরতত্ত্বের মহান প্রতীক হলেনবিস্তারিত পড়ুন
শার্শায় প্রেমের টানে আসা ভারতীয় তরুণীকে ফেরত

যশোরের শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকার (১৯) নামে তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়। এসময় সাথে থাকা প্রেমিকের নামে মামলা হয়েছে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান তৌফিক মাহমুদ। স্থানীয় সূত্র জানায়, ভারতীয়বিস্তারিত পড়ুন

